,

আখাউড়ায় বিপুল পরিমান মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

grafter-2নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১২০ গ্রাম হিরোইন, ১টি ষ্টিলের হিরোইন মাপার নিত্তি এবং হিরোইন ও ইয়াবা সেবন খাওয়ার ফুয়েল পেপারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
বুধবার সকালে  ভৈরব ক্যাম্পের স্কোয়াড অফিসার এএসপি মোঃ নাজিম উদ্দীন আল আজাদের নেতৃত্বে র‌্যাব সদস্যরা আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মরহুম ইউসুফ ভুইয়ার বাড়িতে অভিযান চালিয়ে এই মাদকসহ মাদক ব্যবসায়ী আল আমিন-(৩০) নামক এক যুবককে আটক করে। আটক আল-আমিন মনিয়ন্দ গ্রামের মরহুম হেবজু মিয়ার ছেলে।
এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মরহুম ইউসুফ ভূইয়ার স্ত্রী ইছমত আরা (৫৫) পালিয়ে যায়। র‌্যাব জানায় উদ্ধারকৃত মাদকের  মূল্য আনুমানিক পৌনে ৪ লাখ টাকা। পরে উদ্ধারকৃত মাদক সহ আটক আল-আমিনকে আখাউড়ায় থানায় সোপর্দ করা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ