সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দলের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে সাকিব : মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্কঃ প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ জয়ে বাংলাদেশ দল জানিয়ে দিয়েছিল, তাদের ঘিরে এবার যে প্রত্যাশা- তা একেবারেই অমূলক নয়। তবে পরের ম্যাচেই খুব কাছে গিয়েও কিউইদের বিপক্ষে হার ও শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জিততে না পারায় আবারও শুরু হয় বাংলাদেশ দলকে নিয়ে সমালোচনা।

শ্রীলংকার বিপক্ষে ম্যাচ মাঠে না গড়ানোয় এতদিন সে সমালোচনার জবাব দিতে পারেনি টাইগাররা। তবে আজ (সোমবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেয়ে আবারো নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে বাংলাদেশ দল।

ক্যারিবীয়দের করা ৩২১ রানের বড় সংগ্রহ ৪১ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়েই টপকে গেছে তারা। এমন দুর্দান্ত জয়ের পর দলের অধিনায়ক মাশরাফি জানিয়েছেন বাংলাদেশ দলের সেমিফাইনাল খেলার সম্ভাবনা আছে এখনও।

ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘যেটা আমি গতকালই বলেছি। আমাদের এখনও সেমিফাইনালে যাওয়ার সুযোগ আছে। কিন্তু এর জন্য আমাদের আগে সবগুলো ম্যাচ জিততে হবে। আমার হাঁটুতে এখনো ব্যথা আছে। তাই মাঠ ছেড়ে যেতে হয়েছিল শেষদিকে। কিন্তু ডেথ ওভারে বল করার জন্য আমাদের যথেষ্ট বোলার আছে, তাই এটা আমাদের জন্য খুব বেশি চিন্তার বিষয় হয়নি।’

মোস্তাফিজুর রহমানের এক ওভারে দুই উইকেট নেওয়াই ম্যাচের ভাগ্যে পরিবর্তন করে দিয়েছে বলেও মনে করেন তিনি। টাইগার অধিনায়ক আরও জানান, এবারের বিশ্বকাপে দলের জন্য নিজেকে উৎসর্গ করেছেন সাকিব।

তাই তো মাশরাফির কণ্ঠে, ‘আমার মনে হয় মোস্তাফিজের নেওয়া দুই উইকেটই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। সে রাসেলকে প্রথম ওভারেই ফিরিয়ে দিয়েছে। আর সাকিবের ব্যাপারে কী বলবো! সে এই বিশ্বকাপে দলের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে। আশা করি সে এটা ধরে রাখবে, বাকিরাও তার সাথে যোগ দিবে।’

জয়ের পর প্রায় সব ব্যাটসম্যানকেই প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক। ব্যাটসম্যানদের নিয়ে তিনি বলেন, ‘মুশফিক প্রথম দুই ম্যাচে দারুণ খেলেছে। তামিমও আজ দারুণ খেলেছে, সৌম্যও শুরুটা ভালো করছে। লিটন সাধারণত তিন নাম্বারেই ব্যাট করে, একজন ওপেনারের জন্য পাঁচে ব্যাট করা বেশ কঠিন। কিন্তু সে তার কাজটা দারুণভাবে করেছে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক