মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিত-ফিঞ্চদের ছাড়িয়ে আবারো শীর্ষে সাকিব

news-image

বিশ্বসেরার মঞ্চে সেরা রান সংগ্রাহকের তালিকায় প্রথম নামটি একজন বাংলাদেশির। ক্রিকেটে গর্ব করার জন্য এর চেয়ে বেশি আর কী লাগে। বিশ্বকাপের এবারের আসরে ম্যাচের পর ম্যাচ বিস্ময় উপহার দিচ্ছেন সাকিব আল হাসান। তৃতীয় ম্যাচ পর্যন্ত সেরা রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ছিলেন তিনি। কয়েক ম্যাচের জন্য তালিকার নিচে নেমে এলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে আবার শীর্ষস্থানাটি দখল করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ এক শতক করে এবারের আসরে সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকায় শীর্ষে উঠে আসেন সাকিব আল হাসান। একদিন পরেই অবশ্য সাকিবকে হটিয়ে শীর্ষস্থান দখল করেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার পরের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে জায়গাটির দখল নেন অ্যারন ফিঞ্চ।

পাকিস্তানের বিপক্ষে চোখধাঁধানো সেঞ্চুরি করে ফিঞ্চের প্রায় কাছাকাছি চলে এসেছিলেন রোহিত শর্মা। তবে শেষ পর্যন্ত ভারতীয় ব্যাটসম্যানকে দুইয়েই সন্তুষ্ট থাকতে হয়। বেশ কয়েকজন ব্যাটসম্যান রান পাওয়ায় তালিকায় বেশ পেছনে চলে যান সাকিব।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করতে নেমে একে একে জো রুট, ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মাদের পেছনে ফেলেন সাকিব। শেষমেষ অ্যারন ফিঞ্চকে হটিয়ে সেরা রান সংগ্রাহকের শীর্ষে উঠে আসেন তিনি।

৫ ম্যাচে এখন পর্যন্ত সাকিবের সংগ্রহ ৩৫৫ রান। সমান সংখ্যক ম্যাচে ৩৪৩ রান করেছেন অ্যারন ফিঞ্চ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক