মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উইন্ডিজের সঙ্গে শেষ ৯ ম্যাচের ৭টিতেই জিতেছে বাংলাদেশ

news-image

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গেল নয় ম্যাচের মধ্যে ৭টিতেই জিতেছে বাংলাদেশ। তাই সাম্প্রতিক পারফরমেন্সে ক্যারিবীয়দের চেয়ে এগিয়ে টাইগাররা। কিন্তু এটি মানতে নারাজ বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। আজ সোমবার নতুন ম্যাচ, সবকিছুই নতুনভাবে শুরু হবে।

তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় সিরিজ হলে অন্যরকম পরিকল্পনা থাকে। তবে এ ধরনের টুর্নামেন্টে একেক দিন একেক দলের সঙ্গে খেলতে হয়। তাই সেভাবে মাইন্ডসেট থাকে না। প্রত্যেক ম্যাচ শেষে অন্য দল নিয়ে চিন্তা করতে হয়। ওয়েস্ট ইন্ডিজ যেকোন দিনই প্রতিপক্ষকে ধসিয়ে দিতে পারে। আমাদের সেটা মাথায় রাখতে হবে। আমাদের সেরাটাই খেলতে হবে। আগের ৯ ম্যাচের সাতটিতে জিতেছি, তার মানে এই না আমরা এখানে সহজেই জিতে যাবো। আমাদের ভালো খেলতে হবে।’

অভিজ্ঞতা আর পারফরম্যান্সের ধারাবাহিকতায় আজকের ম্যাচে বাংলাদেশই যে ফেভারিট, সেটা ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডারও মেনে নিয়েছেন। তাই আজ সোমবার বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশ নামছে জয়ের দায়িত্ব নিয়েই। সাকিব- মিরাজদের স্পিন দিয়েই গেইলের মতো হার্ডহিটারদের থামিয়ে রাখার চ্যালেঞ্জ নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক