শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের মুখে এসিড মারলেন প্রেমিকা, অতঃপর…

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ প্রায় চার বছর ধরে চলছিলো দু’জনের সম্পর্ক। এতদিনের সম্পর্কের পরও বিয়েতে রাজি হচ্ছিলো না প্রেমিক। এমনকি বেশ কয়েকবার সম্পর্ক ভেঙ্গে ফেলার তাগিদও দিচ্ছিলো প্রেমিকাকে। তাই রাগে ক্ষোভে প্রেমিকের মুখে এসিড নিক্ষেপ করে প্রেমিকা। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১১ জুন এক যুগলের ওপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে তারা ফোন পায়। এরপর পুলিশ হাসপাতালে গিয়ে দেখতে পায়, এসিডে এক নারীর হাত সামান্য পুড়ে গেছে, কিন্তু এক যুবকের মুখে, গলায় ও বুক এসিডে তীব্রভাবে ঝলসে গেছে।

তবে কে তাদের ওপর হামলা চালালো পুলিশ কিছুতেই এ ঘটনার কূলকিনারা খুঁজে পাচ্ছিলো না। ওই যুগল জানায়, তারা মোটরসাইকেলে যাওয়ার পথে এ হামলার শিকার হয়।

তবে ঘটনার শিকার ওই যুবক যখন পুলিশকে জানায় তার প্রেমিকা যাত্রাপথে তাকে হেলমেট খুলতে বলে। এতেই পুলিশ সূত্র খুঁজে পায়। পরবর্তীতে পুলিশ ওই মেয়েকে জেরা শুরু করে। একপর্যায়ে তিনি তার প্রেমিকার ওপর এসিড নিক্ষেপ করেছেন বলে স্বীকার করেন। পুলিশ জানায়, ওই মেয়ে তার পার্সে একটি বোতলে করে এসিড নিয়ে যান। ইতিমধ্যে ওই প্রেমিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।