মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোবর পরিষ্কার করা বালকের চাঁদ-মঙ্গল জয়ের গল্প

news-image

ছেলেবেলায় পরার মতো কোনো জুতো ছিল না। শিক্ষাজীবনের অনেকটা সময় ক্লাস করেছেন গোয়াল ঘরে। সেখানে নিজ হাতে তাকে পরিষ্কার করতে হতো গোবর। সেই তিনি ভারতের মঙ্গল আর চন্দ্রাভিযানের সফলতার পেছনে রেখেছেন অবদান!নাম তার ড. আন্নাদুরাই। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর ছোট গ্রাম কোধাবাড়িতে জন্ম।

দরিদ্রতা পড়াশোনায় তাকে দমিয়ে রাখতে পারেনি। বিজ্ঞান আর গণিত পছন্দ ছিল তার। আর ঘৃণা করতেন ইতিহাস।বিবিসিকে বলেন, ‘আমার বাবা বলতেন যে ইতিহাস তৈরি করতে হলে ইতিহাস পড়তে হয়। তবে আমার খুব একটা ভালো লাগত না।’

তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। আর সেলাইয়ের কাজ করে কিছুটা বাড়তি উপার্জন করতেন তিনি। এক সময় তিনি ভেবেছিলেন, আন্নাদুরাই হয়তো উচ্চশিক্ষা গ্রহণের সুযোগই পাবে না।কিন্তু হঠাৎ করেই জীবন বদলে দেয়ার মতো সুযোগ পেয়ে যান কিশোর আন্নাদুরাই। ১২ বছর বয়সে রেডিওতে গ্রামের শিক্ষার্থীদের জন্য সরকারি এক বৃত্তির খবর শুনে আবেদন করেন।

ওই বৃত্তি তার আর্থিক সংকট কাটিয়ে তাকে পাশের শহরের একটি ভালো স্কুলে ভর্তি হতে সহায়তা করে।তিনি বলেন, ‘সেসময় আমার বাবা প্রতিমাসে ১২০ রুপি আয় করতেন। আর বৃত্তির অর্থ ছিল বছরে এক হাজার রুপি।’জেলার সেরা আর রাজ্যে ৩৯তম মেধাবী শিক্ষার্থী হিসেবে স্কুল শেষ করেন তিনি।যা পরবর্তীতে তাকে আরও শিক্ষার খরচ জোগাতে সহায়তা করে।

আন্নাদুরাই এরপর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। সেখান থেকে পাশ করে ১৯৮০ সালের শুরুর দিকে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা-আইএসআরও তে যোগ দেন। এরপর তার নেতৃত্বেই চাঁদে যায় ভারত। কয়েক বছর পর প্রথম দেশ হিসেবে মঙ্গলে প্রথম চেষ্টাতেই নমুনা পাঠান তারা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক