,

এক নজরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ পরিসংখ্যান

news-image

স্পোর্টস ডেস্ক : কাউন্টি গ্রাউন্ড টনটনে বাঁচা-মরার লড়াইয়ে আজ (সোমবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। আন্তর্জাতিক ওয়ানডেতে দু’দলের সবশেষ ৯ দেখায় বাংলাদেশ ঢের এগিয়ে থাকলেও, বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো সফলতা বলতে কিছুই নেই টাইগারদের। উল্টো বিশ্বকাপে সবচেয়ে কম ৫৮ রানে অলআউট হওয়ার রেকর্ড এই ক্যারিবীয়ানদের বিপক্ষেই।

পরিসংখ্যান লাল-সবুজের প্রতিনিধিদের তাই একটু ভয় ধরিয়েই দিতে পারে। তবে ম্যাচ যেহেতু বাঁচা-মরার আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক ফর্মও কথা বলছে বাংলাদেশের হয়ে। সুতরাং, গেইল-হোপদের ছেড়ে কথা বলবে না তামিম-সাকিবরাও।

চলুন এবার এক নজরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি লড়াইয়ে বেশ কিছু পরিসংখ্যান জেনে নেয়া যাক :

১. ওয়ানডেতে ৩৭ দেখায় বাংলাদেশের জয় ১৪ ম্যাচে আর ওয়েস্ট ইন্ডিজের ২১। বাকি ২ ম্যাচে ফল হয়নি।

২. বিশ্বকাপে ৪ দেখায় ৩ জয় ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশের নেই একটিতেও। বাকি ম্যাচটি হয় পরিত্যক্ত।

৩. সর্বোচ্চ দলীয় সংগ্রহ :
বাংলাদেশ ৩০১/৬, সেন্ট কিটস, ২০১৮
ওয়েস্ট ইন্ডিজ ৩৩৮/৭, সেন্ট কিটস, ২০১৪

৪. দলীয় সর্বনিম্ন সংগ্রহ :
বাংলাদেশ ৫৮/১০, মিরপুর, ২০১১
ওয়েস্ট ইন্ডিজ ৬১/১০, চট্টগ্রাম, ২০১১

৫. বড় ব্যবধানে জয় :
বাংলাদেশ ১৬০ রান, ৮ উইকেট
ওয়েস্ট ইন্ডিজ ১৭৭ রান, ১০ উইকেট

৬. সবচেয়ে বেশি রান :
তামিম ইকবাল (বাংলাদেশ)- ৮৮৫ রান
শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)- ৬৬২ রান

৭. ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস :
তামিম ইকবাল (বাংলাদেশ)- ১৩০* রান
দীনেশ রামদিন (ওয়েস্ট ইন্ডিজ)- ১৬৯ রান

৮. সর্বোচ্চ সেঞ্চুরি :
তামিম ইকবাল ও এনামুল হক জুনিয়র (বাংলাদেশ)- ২টি
শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)- ৩টি

৯. সর্বোচ্চ ছক্কা :
মুশফিকুর রহীম (বাংলাদেশ)- ১৩টি
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- ২০টি

১০. সবচেয়ে বেশি উইকেট :
মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ)- ৩০ উইকেট
কেমার রোচ (ওয়েস্ট ইন্ডিজ)- ৩০ উইকেট

১১. সেরা বোলিং :
তাপস বৈশ্য, সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৪/১৬
মারভিন ডিলন (ওয়েস্ট ইন্ডিজ)- ৫/২৯

১২. সবচেয়ে বেশি ডিসমিসাল :
মুশফিকুর রহীম (বাংলাদেশ)- ২৯টি
রিডলই জ্যাকবস (ওয়েস্ট ইন্ডিজ)- ২০টি

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর