মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিতেই সেমিফাইনালে যেতে চাই

news-image

স্পোর্টস ডেস্ক : আজ বাংলাদেশের খেলা। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। অবশ্যই আমরা জিতব। বেশ ভালোভাবেই জিতব। আমাদের দলে সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডার আছে, তামিমের মতো ড্যাশিং ওপেনার আছে, আছে নির্ভরতার প্রতীক মুশফিক-মাহমুদুল্লাহও। আর সবচেয়ে আস্থার জায়গা, মাশরাফি তো আছেনই। তিনি জানেন কীভাবে কোন দলকে হারাতে হবে। ইদানীং শুনছি তাকে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করছেন- এটা একদম ঠিক নয়। এই মাশরাফির ওপর ভর করেই কিন্তু আমাদের ক্রিকেট অনেক দূর এগিয়েছে। কীভাবে লড়াই করতে হয়, এটা তিনিই আমাদের শিখিয়েছেন।

সম্প্রতি তামিম ইকবাল একটি কথা বলেছেন-যে দল চ্যাম্পিয়ন হয় সেই দলেরও সবাই কিন্তু ভালো খেলে না। এটা সত্যি, সবাই সব দিন ভালো খেলবে না। তাই মাশরাফিকে যে ভালো খেলতেই হবে, সেটা ঠিক নয়। তিনি উৎসাহ দিয়ে, পাশে থেকে অন্যদের কাছ থেকে আগে যেভাবে সেরা খেলাটা বের করে নিয়েছেন- এবারও তাই করবেন। এটাই একজন দলনেতার কাজ। আর নিজের কাজটা বেশ ভালোই জানেন আমাদের ক্যাপ্টেন।

আজকের ম্যাচে বাংলাদেশ টসে জিতে ব্যাটিং না বোলিং করবেন, সেটা টিম ম্যানেজমেন্ট আর ক্যাপ্টেন আমাদের থেকে ভালো জানেন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা ভালো একটা শুরু করতে পারলে ম্যাচ জেতা সহজ হয়ে যাবে। এখন চিন্তার বিষয় হচ্ছে বৃষ্টি। এই বিশ্বকাপের হিসেব-নিকেশ বৃষ্টির কারণে ওলট-পালট হচ্ছে। বৃষ্টি যেন না হয়, সেটাই আমাদের চাওয়া। কারণ আমরা জিতে পুরো দুই পয়েন্ট নিয়ে সেমিফাইনালের দিকে এগিয়ে যেতে চাই। আমার বিশ্বাস, বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। তার পর কাপ জেতার আশা আমাদের সবার। কিন্তু তার আগে সেমিফাইনাল পর্যন্ত পুরো পয়েন্ট নিয়েই আমরা যেতে চাই। বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করে নয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক