,

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে স্ত্রীর গাড়ি বিক্রি করলেন স্বামী!

news-image

স্পোর্টস ডেস্কঃ ভারত-পাকিস্তান ম্যাচ মানে ক্রিকেট ভক্তদের কাছে অন্য এক আবেগ। আর সেই আবেগই আবারো নতুন করে যেন প্রকাশ করলো ম্যানচেস্টারে ম্যাচ দেখতে আসা ভারতীয় এক ভক্ত। তিনি তার স্ত্রীর গাড়ি বিক্রি করে চলে এসেছেন ম্যাচ দেখতে।

রোববার (১৬ জুন) ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন সময়ে একটি গণমাধ্যম তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে গ্যালারিতে থাকা দর্শকদের ছবি। সেখানেই দেখা যায়, দুজন ভারতীয় ভক্ত একটি ব্যানার ধরে আছেন আর তাতে লেখা- ‘আমি আমার স্ত্রীর গাড়ি বিক্রি করে এখানে এসেছি।’

ছবির ক্যাপশন হিসেবে ‘সবসময় এই ভালোবাসাগুলো ভালোবাসি’ লিখলেও আলাদা কোনো তথ্য পাওয়া যায়নি ওই ব্যক্তি সম্পর্কে। তবে তাদের শরীরে থাকা ভারতীয় জার্সি থেকে বোঝা যায় তারা ভারতীয় ভক্ত। আর সেখান থেকেই অনুমেয়, ভারত-পাকিস্তান ম্যাচটি দেখতেই স্ত্রীর গাড়ি বিক্রি করে তিনি সুদূর ভারত থেকে ছুটে এসেছেন ইংল্যান্ডে।

এর আগে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে ম্যাচের টিকিট বুকিং শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে যায় সব টিকিট। এমনকি ৬০ হাজার টাকা মূল্যের টিকিটও বিক্রি হয়ে যায় নিমেষেই। আর অনেকে তো কালোবাজারে টিকিট কিনেছেন আসল মূল্যের থেকেও চারগুণ চড়া দামে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর