মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তীব্র গরমে একদিনে ৪০ জনের মৃত্যু

news-image

তীব্র গরমে ভারতের বিহার রাজ্যে শনিবার ৪০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এনসেফেলাইটিসে মারা গেছে আরও ২০ শিশু।ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অসুস্থ ৩০ জনের অবস্থা গুরুতর।গরমে সব থেকে বেশি মৃত্যু হয়েছে ঔরঙ্গবাদ জেলায়। এই জেলাতেই ২৫ জনের মৃত্যু হয়েছে। সেখানকার সদর হাসপাতালে ভর্তি আছেন আরও ৩০ জন।

চিকিৎসকেরা জানিয়েছেন, ১৫ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।জেলার ডেপুটি ডেভেলপমেন্ট কমিশনার ঘনশ্যাম মীনা জানান, প্রবল গরম এই মৃত্যুর জন্য দায়ী।বিহারের তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রির উপরে। শনিবারই দশ বছরের রেকর্ডকে ছাপিয়ে যায়। ১৮ জুন পর্যন্ত এই অবস্থা চলবে।

রাজ্যটির মুখ্যমন্ত্রী নিতীশ কুমার শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মৃতের পরিবারদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে। দরিদ্রদের শেষকৃত্যের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হবে। প্রত্যেক পরিবার পাবে ৪ লাখ টাকা করে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক