মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমি সৌভাগ্যবান, শাবানা আপুর মতো অভিনেত্রীর সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলাম’

news-image

বিনোদন প্রতিবেদক : ‘ভালোবাসার ঘর’, ‘জিদ্দী’, ‘মা যখন বিচারক’ সিনেমায় শাবানার সঙ্গে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা পপি। এরমধ্যে প্রথম দুটি সিনেমাতে জুটি বেঁধেছিলেন অমিত হাসানের সঙ্গে আর শেষ ছবিতে ছিলেন শাকিল খানের নায়িকা। প্রথম দুটি সিনেমাতে শাবানার নায়ক ছিলেন চিত্রনায়ক জসিম। আর ‘মা যখন বিচারক’ ছবিতে শাবানা-আলমগীর জুটিকে দেখা গিয়েছিলো।

ক্যারিয়ারের শুরুর দিকে পপিকে এ ব্যবসাসফল ছবিগুলোতে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন শাবানা। আজ (১৫ জুন) শাবানার জন্মদিনে সেই দিনগুলোর কথা স্মরণ করেছেন পপি।

পপি বলেন, ‘আমি সৌভাগ্যবান, শাবানা আপুর মতো অভিনেত্রীর সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলাম। উনি শুধু বড় মাপের অভিনেত্রী নন বড় মনের মানুষও। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।’

স্মৃতি হাতরে এই নায়িকা আরও বলেন, ‘আমাদের একটা সোনালি সময় ছিল সিনেমার। তখন এক ছবিতে আমরা অনেকেই কাজ করেছি। অনেক মাল্টিকাস্টিং ছবি হতো। একসঙ্গে কাজ করতে গিয়ে কারো মনে জেলাসি কাজ করতো না। সবার প্রতি সবার সম্মান-ভালোবাসার কোনো কমতি ছিল না।

বিশেষ করে শাবানা আপু ছোটদের অনেককে ভালোবাসতেন। বড়দের কীভাবে সম্মান করতে হয় সেটাও তার কাছে শিখেছি। তিনি শিক্ষাগুরু।’

পপি আরও বলেন, একবার ঈদের একটি ঘটনার কথা মনে পড়ে। একই ঈদে শাবানা আপুর আর আমার ছবি মুক্তি পেয়েছিল। আমার সিনেমা ক্যারিয়ারের শুরু তখন। ‘মেয়েরাও মানুষ’ নামের সে ছবিতে শাবানা আপু, জসিম ভাই ও কলকাতার চাঙ্কি পাণ্ডে, ঋতুপর্ণা অভিনয় করেছিলেন। আমার ছবিটির নাম ছিল ‘এই মন তোমাকে দিলাম’।

উনাদের ছবিটি অনেক বড় বাজেটের ছিল। দুই দেশের বড় বড় তারকারা ছিলেন ওই ছবিতে। আমাদের ছবিটি কম বাজেটের ছিল। যদিও ববিতা আপা ছিলেন আমাদের সঙ্গে। ভেবেছিলাম ছবিটা চলবে না। কারণ আমি নতুন। কিন্তু ছবিটা ব্যাপক হিট হলো।

একজন নতুন নায়িকার সেই সাফল্য দেখে খুশি হয়ে শাবানা আপুর নিজের প্রযোজনার ছবিতে আমাকে সাইন করিয়েছিলেন।

আমার ক্যারিয়ারে ‘জিদ্দী’ একটি ভালো সিনেমা ছিল। ছবিতে অভিনয় করেছিলাম শাবানা আপুর সঙ্গে। এই ছবিতে তার জুটি হিসেবে ছিলেন জসিম ভাই। আমার সঙ্গে ছিলেন অমিত ভাই।

পপি জানান, এখনো শাবানা তার প্রিয় নায়িকাদের একজন। তাদের মধ্যে সম্পর্কটাও বেশ ভালো। পপি বলেন, ‘শাবানা আপু ঢাকায় এলে আমি অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করি, দেখা করি। এর আগে যখন ঢাকায় এসেছিলেন আমরা অনেকেই তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।’

শাবানা আপু ফিল্মে নেই, তবুও তার সঙ্গে আমাদের যোগাযোগটা আছে এটা ভালো লাগে। তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা একটুও কমে যায়নি কারো।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক