,

ভাতিজাকে বিয়ে করলেন প্রবাসীর ৫০ বছর বয়সী স্ত্রী ও তিন সন্তানের জননী

news-image

নিউজ ডেস্ক।। ৩৮ বছর বয়সী ভাতিজার প্রেমে পড়ে ৫০ বছর বয়সী তিন সন্তানের জননী চাচি উধাও হয়েছেন। ফরিদপুরের সালথা উপজেলায় এ ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়ার সময় নগদ সাড়ে তিন লাখ টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণ নিয়ে গেছেন তিনি।

এদিকে, উপজেলার খারদিয়া ইউনিয়নের উজিরপুর গ্রামে ভাতিজার হাত ধরে ৫০ বছর বয়সী চাচি উধাও হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা।

স্থানীয় সূত্র জানায়, মালয়েশিয়া প্রবাসী উজিরপুর গ্রামের জিয়ারুল শেখের স্ত্রী হেমা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত আ. মাজেদ ফকিরের ছেলে সোহেল রানা ফকিরের পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। সম্পর্কে তারা চাচি-ভাতিজা। ১ মে কাউকে কিছু না জানিয়ে পালিয়ে যান হেমা। অনেক খোঁজাখুঁজির পর জানা যায় ভাতিজা সোহেল রানা ফকিরের সঙ্গে পালিয়ে গেছেন হেমা। সেই সঙ্গে সোহেল রানাকে বিয়ে করে তার বাড়িতে রয়েছেন তিনি।

স্থানীয়রা জানান, হেমা বেগমের প্রথম সন্তান অর্থাৎ মেয়ে সুমি আক্তার বিবাহিত এবং এক সন্তানের জননী, বড় ছেলে নাজমুল শেখ এবার এসএসসি পরীক্ষা দিলেও পাস করতে পারেনি আর তৃতীয় ছেলে সালাউদ্দীন জেএসসি পরীক্ষার্থী। এদিকে, সোহেল রানা স্থানীয় এক হাফেজের মেয়েকে বিয়ে করলেও পরকীয়ার জালে আটকে যান। এ অবস্থায় আগের স্ত্রীকে তালাক দিয়ে হেমাকে বিয়ে করেন সোহেল রানা।

বিষয়টি স্বীকার করে সোহের রানা ফকির বলেন, আমরা কোর্ট ম্যারেজ করেছি। আমাদের দুইজনের সম্মতিতে আমরা সব কিছু করেছি। স্ত্রী হিসেবে হেমা বেগম এখন আমার বাড়িতেই রয়েছে। আমরা ভালো আছি।

এদিকে হেমা বেগমের বড় ছেলে নাজমুল শেখ জানায়, মায়ের কারণে আমি লেখাপড়া ঠিকমতো করতে পারিনি। আমার বাবার এত কষ্টের অর্জিত সম্পদ নিয়ে অন্যের হাত ধরে চলে গেছে মা। আমরা লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছি না।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর