বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের কলকাতার ছবিতে অপু বিশ্বাস

news-image

বিনোদন ডেস্ক।। ঢালিউডের জনপ্রিয় মুখ অপু বিশ্বাস কলকাতায় ‘শর্টকাট’ নামে একটি ছবিতে অভিনয় করেন। এরইমধ্যে এ ছবির কাজ শেষ হয়েছে। বর্তমানে এ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। সুবীর মন্ডলের পরিচালনায় এ ছবিতে কাজ করার পর আবারো কলকাতার নতুন একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। এজন্য আজ সকালের ফ্লাইটে ঢাকা ছেড়েছেন অপু বিশ্বাস। বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি জানান, ছবিটি নিয়ে চুড়ান্ত আলোচনা হবে কলকাতায়। সব ঠিক থাকলে নতুন আরেকটি ছবিতে আমি কাজ করতে যাচ্ছি। তবে এ বিষয়ে এখনই কিছু জানাতে চাই না।

এদিকে ‘শর্টকাট’ ছবিতে আরো অভিনয় করেছেন পরমব্রত চ্যাটার্জি, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, রেবেকা, গৌতম সাহাসহ অনেকে। নতুন এ ছবিতে কাজের জন্য বাংলাদেশের অভিনেতা ও কোরিওগ্রাফার গৌতম সাহা অপু বিশ্বাসের সাথে রওনা করেন। যাবার আগে একসাথে বিমানবন্দরে ছবিও তুলেছেন তারা। আগামী ১৭ই জুন অপু বিশ্বাস কলকাতা থেকে ঢাকায় ফিরবেন বলে জানা যায়। এদিকে অপু বিশ্বাস নির্মাতা দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শুশুরবাড়ি জিন্দাবাদ টু’ নামেও একটি ছবির কাজ করছেন। এ ছবিতে অপুর বিপরীতে প্রথমবার দর্শকরা বাপ্পি চৌধুরীকে দেখতে পাবেন। বর্তমানে এ ছবির কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে