মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মামলা করলেন শচীন টাকা না পেয়ে

news-image

স্পোর্টস ডেস্ক।। অস্ট্রেলিয়ার ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পার্টানের বিরুদ্ধে মামলা করলেন ভারতে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ভারতের সাবেক ব্যাটসম্যান টেন্ডুলকারের নাম এবং ছবি ব্যবহার করা হলেও চুক্তিমতো টাকা না পরিশোধ করায় মামলা করেন তিনি।সংবাদ সংস্থা রয়র্টাসের খবর অনুযায়ী, ২০১৬ সালে প্রায় ২ মিলিয়ন ডলারের চুক্তি হয় শচীন ও স্পার্টান স্পোর্টসের মধ্যে। চুক্তির নাম ছিল ‘শচীন বাই স্পার্টান’। এই চুক্তিতে বলা হয়েছিল, প্রতি বছর এক মিলিয়ন ডলারের বিনিময়ে তাঁরা শচীনের নাম, ছবি, লোগো ব্যবহার করবে তাদের কোম্পানির খেলার সরঞ্জামে। চুক্তির পর লন্ডন ও মুম্বইয়ে বিভিন্ন স্থানে প্রচারণার কাজেও অংশ নিয়েছিলেন শচীন। কিন্তু দু’বছর পরেও টাকা না পেয়ে মামলা করলেন বলে জানিয়েছেন শচীন। ২০১৮ সালের প্রথম দিকে র‌্যয়েলেটির টাকা চেয়েছিল। কিন্তু তাতেও প্রতিষ্ঠানটি কোনো সাড়া দেয়নি বলে অভিযোগ করে।

গত ৫ই জুন সিডনির সিভিল আদালতে মামলা করেন শচীন। আগামী ২৬শে জুন মামলা শুনানি কথা রয়েছে। শচীনের আইনজীবি গ্যালব্রেথ বলেন,‘ইতিমধ্যেই আদালতে সব কাগজ পত্র জমা দেয়া হয়েছে। এই টাকা না পরিশোধ করা পর্যন্ত্ত স্পার্টান শচীনের কোনো রকম লোগো, ছবি ব্যবহার করতে পারবে না। এই চুক্তি শেষ হয়েছে সেপ্টেম্বর ২০১৮ তে। তাই নতুন চুক্তি না হলে আইনত এগুলি ব্যবহার করা অপরাধ।’

এবারই প্রথম নয়, এর আগে স্পার্টান স্পোর্টসের বিরুদ্ধে ২০ কোটি টাকা না পেয়ে মামলা করেছিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এছাড়াও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক, মিচেল জনসন এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এই কোম্পানির বিরুদ্ধে মামলা করেছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক