,

কুকুর ভেবে পুষছেন ভাল্লুক, গ্রেফতার গায়িকা!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভাল্লুক তার কাছে কুকুরসম; তাই এতদিন ধরে বাড়িতে আস্ত একখানা ভাল্লুক পুষছিলেন তিনি! খবর ফাঁস হতেই হাতে হাতকড়া পড়ল মালয়েশিয়ার গায়িকা জারিথ সোফিয়া ইয়াসিনের (Zarith Sofia Yasin)। তার পরেও নিজের যুক্তি থেকে একচুল সরতে নারাজ তিনি। উলটে দাবি, ছোট্ট অবস্থায় যখন বাড়িতে নিয়ে এসেছিলেন তখন নাকি ভাল্লুকটিকে কুকুরছানার মতোই দেখতে ছিল!

২৭ বছরের জারিথের আরও দাবি, ‘রাতের বেলায় রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম ছানাটিকে। দেখে মনে হয়েছিল কুকুর ছানা!’ রিয়েলিটি শো রকানোভার প্রাক্তন প্রতিযোগী আরও জানিয়েছেন, কোনোভাবেই তিনি বন্যপ্রাণী সংরক্ষণ আইন ভাঙতে চাননি।

তারপরেই তার সাফাই, ‘ভাল্লুকের মতো বন্যপ্রাণীকে যে বাড়িতে পোষা যায় না, সেটা জানি। আমার তেমন কোনও ইচ্ছেও ছিল না। শুধু চেয়েছিলাম, একরত্তি ছানাটাকে সুস্থ করতে।’ জারিথ জানিয়েছেন, প্রাণীটি সুস্থ হলেই নাকি তাকে চিড়িয়াখানায় রেখে আসতেন তিনি। এরই মধ্যে ভাল্লুকটির নাম রেখেছিলেন ব্রুনো।

‘এটা ঠিক, আমি হরি রায়ার বাড়িতে যাওয়ার সময় ওকে দিন কয়েক একলা রেখে গেছিলাম কিন্তু ওকে অনেক খাবার দিয়ে গেছিলাম। যাতে ওর কোনও কষ্ট না হয়। দুর্বল বলেই চিড়িখানায় রাখতে ভরসা পাইনি। কারণ, এখানে গেলে ও হয়ত ঠিকমতো খাওয়াদাওয়া না করে আরও দুর্বল আর রোগা হয়ে যাবে’

দিন দুই আগে বন্যপ্রাণী দফতর এবং পেনিনসুলারের চিড়িখানা কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান চালিয়ে কুয়ালালামপুরে গয়িকার বাড়ি থেকে উদ্ধার করে ভাল্লুকটিকে। সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জারিথের প্রতিবেশি।

সেই ভিডিও ভাইরাল হতেই বেশির ভাগের দাবি, জারিথা অনৈতিক ভাবে পষশুটিকে বন্দি করে রেখেছিলেন বিক্রি করে দেবেন বলে। যদিও সেই অভিযোগ খারিজ করেছেন তিনি।

https://www.facebook.com/shareena7532/videos/10157193007814648/?t=0

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর