মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার পদত্যাগ করলেন ট্রাম্পের ‘বন্ধু’

news-image

অনলাইন ডেস্ক : এবার নিজের এক ঊর্ধ্বতন কর্মকর্তার পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি জুনের শেষ নাগাদ সারাহ স্যান্ডার্স হোয়াইট হাউস মুখপাত্রের চাকরি ছাড়ছেন বলে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানান ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘গত সাড়ে তিন বছর খুব ভালোভাবে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবং নানা সমালোচনা সামাল দিয়েছেন স্যান্ডার্স।’ তিনি খুব ভালো একজন বন্ধু হারালেন বলেও উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাদ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, আসন্ন আরাকানসাস রাজ্যের গর্ভনর পদে রিপাবলিকান পার্টির হয়ে নির্বাচনের জন্যেই হোয়াইট হাউসের চাকরি ছাড়লেন সারাহ।

স্বপদে বহাল থাকা অবস্থায় নির্বাচনী প্রচারণা চালানো যাবে না, এমন নিষেধাজ্ঞা আরোপের কারণে তোপের মুখে পড়েছেন হোয়াইট হাউস উপদেষ্টা কেলিন কনওয়ে। সূত্র মতে, এজন্য চাকরিচ্যুত হতে পারেন ট্রাম্পের অন্যতম এই উপদেষ্টা। তিনিও তিন বছরের বেশি সময় ধরে সরকারের সঙ্গে কাজ করছেন।

এদিকে খুব জোরেশোরে না হলেও ২০২০ সালের যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। রিপাবলিকান ডেমোক্রেটিক উভয় দলের মধ্যেই।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক