,

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে দারুন সুখবর

news-image

বিশ্বকাপে প্রতি ম্যাচেই যেন দুই দলের এক প্রতিপক্ষ হয়ে উঠেছে বেরসিক বৃষ্টি। ব্রিস্টলে বৃষ্টির কারণে শ্রীলংকার বিপক্ষে দ্বাদশ বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। ফলে লংকানদের সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হয় টাইগারদের।

পরবর্তী ম্যাচে বৃষ্টির শংকা মাথায় নিয়ে গতকাল টনটনে পৌঁছেছে মাশরাফি বাহিনী। টনটনের আকাশে সূর্য দেখা দিলেও সন্ধ্যার কিছু সময় আগে বৃষ্টির দেখা মিলে। পাশাপাশি কনকনে ঠান্ডা বাতাস।এদিকে, আবহাওয়া পূর্বাভাস বলছে, আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যাবে?

এ বিষয়ে আবহাওয়া পূর্বাভাস বলছে, আগামী ১৭ জুন টনটনে বৃষ্টির সম্ভাবনা কম। ৩০ শতাংশ বৃষ্টির হবার সম্ভাবনা থাকবে।আবহাওয়া পূর্বাভাসের বরাত দিয়ে বিবিসিও একটি প্রতিবেদনে বলেছে, ১৭ জুন থেকে ইংল্যান্ডে বৃষ্টির প্রভাব কমে আসবে। ওই সময় তাপামাত্রাও বেড়ে যাবে। আর ২৩ জুনের পর বৃষ্টি প্রভাব না থাকার সম্ভাবনাই বেশি। অর্থাৎ, ২৩ জুনের পর বিশ্বকাপের বাকি ম্যাচগুলো বৃষ্টির বাধা ছাড়াই শেষ করা যাবে।

অবশ্য গতকাল টনটনে বৃষ্টি না থাকায় বেশ ভালোভাবেই শেষ হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচটি। এই ম্যাচে ৪১ রানে জয় পায় অসিরা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর