,

পাশের বাড়িতে উঁকি দিতে গিয়ে গ্রিলে আটকে গেল মাথা

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ দেয়ালেরও নাকি কান আছে। অনেকের আবার আঁড়িপেতে দেয়ালের মতো ‘কথা শোনার’ অভ্যাস আছে। কিন্তু এই আঁড়ি পাততে গিয়ে বিপদে পড়েছেন এক নারী। পাশের বাড়িতে কী কথা হচ্ছে শুনতে গিয়ে ওই বাড়ির গ্রিলের ভেতর মাথা ঢুকে গেছে তার। পাঁচ ঘণ্টা পর গ্রিল কেটে তাকে উদ্ধার করা হয়েছে।

আমাদের পাড়া-মহল্লা, গ্রাম কিংবা শহরে নারীদের আড্ডার ব্যাপক চল রয়েছে। পাশের বাড়ি কিংবা পাড়ার কোন ঘরে কী কথা হচ্ছে, কোন বাড়ির ছেলে বা মেয়ে কার সঙ্গে মেলামেশা করছে তাদের কাছে সব খবর পাওয়া যায়। তাদের কাছে যত খবর থাকে অনেক সময় গোয়েন্দা দিয়েও অত খবর পাওয়া যায় না।

গোপনে পাশের ঘরের খবর শুনতে গিয়ে যে নারীটি বিপদে পড়েছেন তার বাড়ি স্পেনে। পাশের বাড়ির কথা শুনতে গিয়ে গ্রিলের ভেতর মাথা আটকে যায় তার। সবার নজরে আসার পর অনেক চেষ্টা করেও মাথা বের করতে না পেরে অবশেষে পুলিশকে খবর দেয়া হয়।

ঘটনা শোনার পর সেখানে উপস্থিত হয় পুলিশ। তারাও খানিকক্ষণ চেষ্টা করার পর ওই নারীর মাথা বের করতে ব্যর্থ হয়। পরে গ্রিল কেটে তাকে বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু কেন তিনি পাশের ঘরে আঁড়ি পেতেছিলেন তা জানা যায়নি।

স্থানীয় গণমাধ্যম ওই ঘটনার যে বর্ণনা দিয়েছে তা হলো এরকম। কোনো একটি কথা শুনে ওই নারীর তা শুনতে আগ্রহী হয়ে ওঠেন। পাশের বাড়ির কাছাকাছি চলে গেলেও কিছু শুনতে পাচ্ছিলেন না। পরে কথা শোনার জন্য গ্রিলের ভেতর মাথা ঢুকিয়ে প্রবেশ করিয়ে কথা শোনার চেষ্টা করেন। আর তাতেই এমন বিপত্তি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর