বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে জানা গেল পরীর বাগদান ভাঙার আসল কারণ

news-image

বিনোদন ডেস্ক : চলতি বছরে বেশ আয়োজন করেই জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির আর বিনোদন সাংবাদিক তামিম হাসানের বাগদান সম্পন্ন হয়। এরপরই পরী ঘোষণা দেন যেকোনো বছরের ১৪ এপ্রিল তারা বিয়ে করবেন। বাগদানের পর এই জুটিকে বিভিন্ন জায়গায় একান্তে সময় কাটাতেও দেখা গেছে। সেই সব ছবিও বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেও দেখা যায়।

তবে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, পরী-তামিমে সম্পর্ক ভালো যাচ্ছে না। পরীও তার ফেসবুক থেকে তামিমের সঙ্গে থাকা বিভিন্ন সময়ে তোলা অনেক ছবি সরিয়ে ফেলেছেন। ফেসবুকে নেই তাদের নতুন কোনো ছবি। এ বিষয়ে পরীর কাছে জানতে চাইলে বারবারই তা এড়িয়ে গেছেন তিনি।

অবশেষে জানা গেল, তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। এমনকি বিয়ের সিদ্ধান্ত থেকেও সরে এসেছেন হালের জনপ্রিয় এই অভিনেত্রী। পরী জানান, বাগদান না হলে বুঝতাম না, আমি বিয়ের জন্য একদমই প্রস্তুত না। গোষ্ঠী মেনটেইন করার যে বিশাল হিসাব আছে, সে বিষয়ে আমি ভীষণ অপরিপক্ব। সময়ই কথা বলবে।

এছাড়াও পরী অভিযোগের তীর ছোড়েন তামিমের দিকে। তিনি বলেন, ‘আমার কাজকে কেউ যদি অসম্মান করে, সেখানে আমি একচুল আপস করব না। ’

এ বিষয়ে তামিম হাসান বলেন, ‘আমাদের মধ্যে মান-অভিমান চলছে, এটা ঠিক আছে। আমিও এটা জানি। যেহেতু আমাদের এখনো বিয়ে হয়নি, এর মধ্যে যদি সিদ্ধান্তটা এমন হয়, তবে হতে পারে। ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই। এই বিষয়ে পরীর যেকোনো সিদ্ধান্তে আমার সম্মান ও সমর্থন দুটোই আছে।’

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে