,

সমারসেটে টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে চারটি ম্যাচ শেষ হয়ে গেলো বাংলাদেশের। বলতে গেলে অর্ধেক বিশ্বকাপই শেষ টাইগারদের। ৯ ম্যাচের মধ্যে আর বাকি রয়েছে ৫টি ম্যাচ। বৃষ্টি ভেজা ব্রিস্টল ছেড়ে এবার বাংলাদেশের পরবর্তী গন্তব্য সমারসেট। সেখানকার টনটন ক্রিকেট গ্রাউন্ডে ১৭ জুন বাংলাদেশ নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের।

সমারসেটের উদ্দেশ্যে আজই ব্রিস্টল ছেড়ে যাবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আজ স্থানীয় সময় দুপুর ১টায় ব্রিস্টল থেকে সমারসেটের উদ্দেশ্যে রওয়ানা হবে মাশরাফি-সাকিবরা।

আজকের দিনটি বাংলাদেশের ভ্রমণেই কেটে যাবে। আগামীকাল, তথা বৃহস্পতিবারও পুরোপুরি রেস্ট ডে ক্রিকেটারদের। কোনো অনুশীলন রাখা হয়নি। টাইগাররা সমারসেটে অনুশীলনে নামবে ১৪ জুন, তথা শুক্রবার। সমারসেটের কাউন্টি ক্রিকটে গ্রাউন্ডের কম্যুনিটি কোচিং ক্লিনিকে দুপুর ২ থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল। ১৪, ১৫ এবং ১৬ তারিখ এই সূচিতেই চলবে টিম বাংলাদেশের অনুশীলন। ১৭ তারিখ ম্যাচ।

ইতিমধ্যে শেষ হওয়া চার ম্যাচের তিনটি গড়িয়েছে মাঠে। একটি (ব্রিস্টলে, মঙ্গলবার) ম্যাচ বৃষ্টির কারণে বাতিল করে দিতে হয়েছে। আড়ের তিন ম্যাচের মধ্যে লন্ডনের ওভালে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হেরে যায় মাত্র ২ উইকেটে। তৃতীয় ম্যাচটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচেও বড় ব্যবধানে হারে টাইগাররা। সেমিফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে হলে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে বাংলাশকে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর