শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বায়ু’, বন্ধ স্কুল-কলেজ

news-image

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বায়ু’। আরব সাগরে সৃষ্ট এ ঝড়ের প্রভাবে এরইমধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ২ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে উপকূলীয় এলাকার স্কুল, কলেজ।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড় ‘বায়ু’ উত্তর দিকে অগ্রসর হয়ে গুজরাট উপকূলের কাছাকাছি পৌঁছেছে। এটি আগামীকাল ঘণ্টায় ১২০ কিলোমিটার বাতাসের বেগে রাজ্যের পোরবন্দর এবং মাহুভার মাঝামাঝি স্থানে আঘাত হানতে পারে।

এরইমধ্যে উপকূলের লোকজনকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় শুরু হয়েছে। যার মাধ্যমে প্রায় ৩ লাখ লোককে নিরাপদ আশ্রয়ে নেওয়া হবে। প্রায় ৭০০ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে তাদের রাখা হবে।

এছাড়া সরকারিভাবে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) ৩৬টি দলকে প্রস্তুত রাখা হয়েছে। নৌ, সেনা, কোস্টগার্ড, বিএসএফ সদস্যদের পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে বিমান বাহিনীর সাহায্য নেওয়া হবে।