বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিম ‘বিচ্ছেদ নিয়ে’ পরীর সিদ্ধান্তই মেনে নেবেন

news-image

বিনোদন ডেস্ক।। চলতি বছর এপ্রিলে বেশ ঘটা করে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির আর বিনোদন সাংবাদিক তামিম হাসানের বাগদান সম্পন্ন হয়। এরপরই পরী ঘোষণা দেন যেকোনো বছরের ১৪ এপ্রিল তারা বিয়ে করবেন।

তবে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, পরী-তামিমে সম্পর্ক ভালো যাচ্ছে না। পরীও তার ফেসবুক থেকে তামিমের সঙ্গে থাকা বিভিন্ন সময়ে তোলা অনেক ছবি সরিয়ে ফেলেছেন। ফেসবুকে নেই তাদের নতুন কোনো ছবি। এ বিষয়ে পরীর কাছে জানতে চাইলে বারবারই তা এড়িয়ে গেছেন তিনি।

অবশেষে জানা গেল, তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। এমনকি বিয়ের সিদ্ধান্ত থেকেও সরে এসেছেন হালের জনপ্রিয় এই অভিনেত্রী। পরী জানান, বাগদান না হলে বুঝতাম না, আমি বিয়ের জন্য একদমই প্রস্তুত না। গোষ্ঠী মেনটেইন করার যে বিশাল হিসাব আছে, সে বিষয়ে আমি ভীষণ অপরিপক্ব। সময়ই কথা বলবে। এছাড়াও পরী অভিযোগের তীর ছোড়েন তামিমের দিকে। তিনি বলেন, ‘আমার কাজকে কেউ যদি অসম্মান করে, সেখানে আমি একচুল আপস করব না। ’

এ বিষয়ে তামিম হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের মধ্যে মান-অভিমান চলছে, এটা ঠিক আছে। আমিও এটা জানি। যেহেতু আমাদের এখনো বিয়ে হয়নি, এর মধ্যে যদি সিদ্ধান্তটা এমন হয়, তবে হতে পারে। ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই। এই বিষয়ে পরীর যেকোনো সিদ্ধান্তে আমার সম্মান ও সমর্থন দুটোই আছে।’ উৎস: দৈনিক আমাদের সময়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা