,

ভিসা না পাওয়ায় কান্নায় ভেঙ্গে পড়েছেন দুই বাঘ

news-image

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ম্যাচগুলোতে স্টেডিয়ামে থেকে দু’জন আইকনিক সমর্থক সবসময় অনুপ্রেরণা যুগিয়ে যাচ্ছেন টাইগারদের। নিজেদেরকে বাঘের রঙে রাঙিয়ে পতাকা হাতে গ্যালারিতে ছুটে যান দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে। কিন্তু চলমান বিশ্বকাপে ভিসা জটিলতায় মাঠে যাওয়া এখনও অনিশ্চিত দুই নিখাদ ভক্তের।

বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই ইংল্যান্ড যাওয়া নিয়ে তোড়জোড় ছিল দুই জনপ্রিয় ক্রিকেট ভক্তের। তবে দুজনের কেউই এখনো ভিসা পাননি। তাই ইংল্যান্ডও যাওয়া হচ্ছে না, মাঠে বসে মাশরাফি বিন মুর্তজার দলের জন্য গর্জন করা হচ্ছে না স্বপ্নের বিশ্বকাপে।

দীর্ঘ সময় অপেক্ষার পর সোমবার (১০ জুন) ভিসা পেয়েছেন টাইগার শোয়েব। কিন্তু এখনো ভিসা হাতে আসেনি তার। তাও নতুন করে আবারো আবেদন করছেন। এবার আবেদন করলে ভিসা পেলেও তা কবে নাগাদ পাবেন এ নিয়ে আছে সন্দেহ। বিশ্বকাপে আজই (১১ জুন) নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে প্রায় এক মাস ধরে আটকে আছে টাইগার মিলনের পাসপোর্টই। জটিলতা এড়াতে দুই ভক্তই এখন বারবার ছুটে যাচ্ছেন ভিসা সেন্টারে।

ভিসা না পাওয়ায় কারো প্রতি অবশ্য অভিযোগ নেই তাদের। দোষারোপ করছেন ভাগ্যকেই। বিশ্ব ক্রিকেটের নজর কেড়ে নিলেও এখনো দুই আইকনিক টাইগার সমর্থক ইংল্যান্ডের ভিসা না পাওয়ায় হতাশা কাজ করছে দেশের ক্রিকেট আঙিনাতেও। সূত্রঃ আমাদেরসময়.কম

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর