,

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, আইসিসিকে খোঁচা বাংলাদেশ কোচের

news-image

ম্যাচ বাতিলের দিক দিয়ে চলতি বিশ্বকাপ একটি রেকর্ড হয়েছে। এর আগে ১৯৯২ ও ২০০৩ সালের বিশ্বকাপে দুটি করে ম্যাচ বাতিল হয়েছে। কিন্তু ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ সালের বিশ্বকাপে ১৬ ম্যাচের মধ্যেই বাতিল হয়েছে তিনটি ম্যাচ।

এর মধ্যে আছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচও। আজ মঙ্গলবার বিকেলে ব্রিস্টলে শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু বৃষ্টির কারণে টস পর্যন্ত হয়নি। এজন্য বাংলাদেশ খোঁচাও দিয়েছেন ক্রিকেটের অভিভাবক সংস্থা ইন্টান্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)।

ম্যাচ বাতিলের পর এই ইংলিশ কোচ বলেন, ‘আমরা চাঁদে মানুষ পাঠাতে পারি অথচ আমরা রিজার্ভ ডে রাখতে পারি না! এটি একটি বড় আসর। এই আসরে খেলা চারদিকে ছড়িয়ে পড়ছে। তাই আমার মনে হয় খেলা না হলে সেটা দর্শকের জন্যও হতাশার।’

তিনি আরও বলেন, ‘যৌক্তিকভাবে বৃষ্টি আসরের আয়োজকদের মাথা ব্যাথার কারণ। আমি জানি এটা কঠিন (রিজার্ভ ডে রাখা)। ম্যাচের মাঝে আমাদের সময় আছে। খেলার পর আবার আমাদের পরবর্তী ভেন্যুতে যেতে হয়।’

বাংলাদেশ এই ম্যাচে এক পয়েন্ট পেয়েছে। এই বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে টাইগারদের পয়েন্ট তিন। পরবর্তী ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী সোমবার।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর