বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিবের ‘পাসওয়ার্ড’র বিরুদ্ধে নকলের অভিযোগ! (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক।। বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়। খুব কম সংখ্যক দর্শকরাই এখন ছবি দেখতে হল পর্যন্ত আসে। যদিও রোজার ঈদ এলে এই চিত্র কিছুটা পাল্টে যায়। মূলত ঈদের ছবির জন্যই দর্শক অপেক্ষায় থাকেন। তাই সারা বছর দর্শক কম থাকলেও ঈদে দর্শকের আনাগোনা বেড়ে যায়।

তবে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাসওয়ার্ড’দেখতে এসে হতাশ হয়েছেন দর্শকরা। অনেক দর্শক ছবিটি দেখে নকলের অভিযোগ করছেন। তারা বলছেন ‘পাসওয়ার্ড’ কোরিয়ান ছবি নকল করে নির্মিত হয়েছে। আবু বকর সিদ্দিক নামের একজন দর্শক নকলের অভিযোগ এনে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘প্রতি ঈদে একটাই পরিকল্পনা থাকে, মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা হলে গিয়ে দেখতেই হবে। সেই ধারাবাহিকতায় অনেক আশা নিয়া গেলাম হলে। কারণ এবারই প্রথম বাংলা ভাষার বিশ্বমানের সিনেমা দেখবো। পুরাটা ছবি শেষ পর্যন্ত দেখেছি, সাম্প্রতিক সময়ে আমার দেখা শাকিবের জঘন্যতম সিনেমা এটা।

ফরাসি সিনেমা পয়েন্ট ব্ল্যাঙ্ক এবং দক্ষিণ কোরিয়ান সিনেমা ‘দি টার্গেট’ এই দুই সিনেমার কাহিনী ও চিত্রনাট্যই ব্যবহার করা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে প্রথম ইন্টারন্যাশনাল স্টান্ডার্ড মানের ছবি ‘পাসওয়ার্ড’ এ! কেও যদি নকল প্রমাণ করতে পারে তাইলে পরিচালক মালেক আফসারী বলসিলেন ১০ লাখ টাকা পুরস্কার দিবেন। স্টাটাস দিয়েছি, নজরে পড়লে একটা লাইক দিয়া বিকাশে প্লিজ টাকাটা পাঠায় দিয়েন খরচ সহ!’

অনুসন্ধান করে দর্শকদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ‘পাসওয়ার্ড’ ছবিটির গান বাদে গল্প, সংলাপ সব কিছুই ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান ছবি ‘দ্য টার্গেট’র সাথে মিলে যায়।

যদিও মুক্তির আগে ‘পাসওয়ার্ড’র পরিচালক মালেক আফসারী বলছিলেন ছবিটি সম্পূর্ণ মৌলিক গল্পের। এছাড়া তিনি ঘোষণাও দিয়েছিলেন নকল প্রমাণ করতে পারলে ১০ লাখ টাকা পুরস্কার দেবেন এবং চলচ্চিত্র নির্মাণ ছেড়ে দেবেন। তবে আজ (মঙ্গলবার) বাংলা’র পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হলে এ ব্যাপারে মতামত দিতে অনিচ্ছা প্রকাশ করে ফোন কেটে দেন। এর আগেও ২০১৪ সালে ঈদে শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রথম মুক্তি পাওয়া ‘হিরো: দ্যা সুপারস্টার’ ছবিটিও তেলেগু ভাষার ‘রেবেল’ থেকে নকল করে নির্মাণ করা হয়।

উল্লেখ্য, ‘পাসওয়ার্ড’দেশজুড়ে ১৭৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বুবলী। এছাড়াও অভিনয় করেছন মিশা সওদাগর, ইমন, অমিত হাসান, ডন। উৎস: বাংলা রিপোর্ট।

https://www.youtube.com/watch?time_continue=3156&v=r–5wKcR5c4

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে