,

এক সপ্তাহের বিশ্রামে সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক।। ব্রিস্টলে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। বৃষ্টির কারণে টস পর্যন্ত গড়ায়নি মাঠে। যা বাংলাদেশের সেমির পথে বড় বাধা হয়ে দাঁড়ালো। একই দিন শুনতে হলো আরেকটি দুঃসংবাদ। ইঞ্জুরির কারণে এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সাকিবকে। তবে আশার কথা হলো এই এক সপ্তাহে কোনো ম্যাচ নেই বাংলাদেশের। তাই ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের সাথে মাঠে নামতে পারবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিবের ইঞ্জুরিটা হয়েছিল ৮ জুন ইংল্যান্ডের সাথে ম্যাচে। ব্যথা পেয়েছিলেন বা পায়ের উরুতে। তবে গতকালও চাউর হয়েছিল খুব বেশি গুরুতর নয় সাকিবের ইঞ্জুরি। আলাপ উঠেছিল শ্রীলঙ্কার সাথে ম্যাচ খেলা সাকিবের উপর ছেড়ে দিয়েছে মেনেজম্যান্ট। তাই আজ সকাল পর্যন্তও সঠিক কোনো সংবাদ ছিল না সাকিবের খেলা নিয়ে। কিন্তু গতকাল রাত থেকে থেমে থেমে শুরু হওয়া বৃষ্টি থামেনি আজো। তাই কোনো সিদ্ধান্ত নিতে হয়নি সাকিবকে। তবে ম্যানেজম্যান্টের সূত্রে জানা গেল এক সপ্তাহের বিশ্রাম দেয়া হয়েছে সাকিবকে।

উল্লেখ্য, ২৬৫ রান নিয়ে এ বিশ্বকাপে এখনো পর্যন্ত সেরা রান সংগ্রাহক সাকিব। প্রথম ম্যাচে সাউদ আফ্রিকার সাথে করেছিলেন ৭৫ রান। আর এরপর নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের সাথে খেলেছিলেন ৬৪ এবং ১২১ রানের ইনিংস।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর