বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেঙে গেছে পরীমনির বাগদান!

news-image

বিনোদন ডেস্ক।। তারকাদের প্রেম নিয়ে বিভিন্ন লুকোচুরি থাকলেও চিত্রনায়িকা পরীমনি যেনো এই বিষয়ে পুরো ভিন্ন। নিজের প্রেমের বিষয়টি একাধিকবার সামনে এনেছেন তিনি। শোবিজ পাড়ার প্রায় সবার জানা বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে প্রেম করছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করতেন তারা। দেশে-বিদেশে ঘুরাঘুরির সব আপডেট ছবি পাওয়া যেতো তাদের ফেসবুকে। তাই বিষয়টি কোনো লুকোচুরির মধ্যেই ছিল না।

শিগগিরই তাদের বিয়ে হওয়ার কথা ছিল। চলতি বছর ১৪ ফেব্রুয়ারি বাগদানের মধ্য দিয়ে এমনটাই জানা যায়। দুই পরিবারের উপস্থিতিতে বেশ বড় পরিসরে তাদের বাগদান সম্পন্ন হয়। সেভাবেই সবকিছু এগুচ্ছিল। কিন্তু হঠাৎ যেনো পাল্টে গেলো সবকিছু। জানা যায়, প্রায় দেড় মাস আগে বাগদান ভেঙে গেছে তাদের।

সম্পর্কের এই ভাঙনের বিষয়ে সরাসরি কোনো জবাব না দিলেও গণমাধ্যমে দেওয়া পরীমনির এক সাক্ষাত্কার তাদের সম্পর্কের ফাটলের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তবে এ নিয়ে এখন পর্যন্ত তামিম হাসান কোন কথা বলেননি গণমাধ্যমে।

উল্লেখ্য, এর আগে অভিনেত্রী ফারিয়া শাহরিনের সঙ্গেও প্রেমের সম্পর্ক ছিল তামিমের। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর বেশ বিতর্কের মুখে পড়তে হয় তামিমকে।

২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তামিমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন পরীমনি। ২০১৯ সালে এসে সেই ভালোবাসা দিবসে বাগদান পর্ব শেষ করলেন ‘সুন্দরীতমা’। উৎস: ইত্তেফাক।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে