বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবেদনময়ী অভিনেত্রীদের বয়সের তথ্য জেনে রাখুন

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে কি জাদুর কাঠি আছে? যার ছোঁয়ায় বয়স লুকানো যায়। এমনই কল্পনা করেন কোনো কোনো ভক্ত। বিশেষ করে যারা দশকের পর দশক ধরে বলিউড সিনেমার অভিনেত্রীদের একই রকম দেখেন। খোঁজাখুঁজি করেন অভিনেত্রীদের বয়স নিয়ে। তাদের জন্যই সাড়া জাগানো, আবেদনময়ী কিছু অভিনেত্রীর বয়সের তথ্য তুলে ধরা হলো-

এদের কেউ জিম করেন, কেউবা কঠিন ডায়েট মেনে লুকিয়েছেন বয়সের ছোপ। চলুন জেনে নিই কিছু তথ্য।

মাধুরী দীক্ষিত

বলিউডের অন্যতম আকর্ষণ মাধুরী। হাসির জাদুতে প্রায় সময় ভক্তদের কাবু করেন তিনি। সবশেষ অভিষেক বর্মনের ‘কলঙ্ক’- সিনেমায় কাজ করেছেন। কাজের সঙ্গে সঙ্গে বয়সের দিক থেকে বেশ এগিয়েছেন অভিনেত্রী। এখন তার বয়স ৫২ বছর।

টুইঙ্কেল খান্না

অভিনয়ে খুব বেশি না এগলেও বয়সে এগিয়েছেন বেশ। টুইঙ্কেল মানেই চিরসবুজ একজন। অভিনয়ে অনিমিত হয়ে এখন লেখালেখির কাজে ব্যস্ত তিনি। বয়সের কোঠা এখন ৪৫।

কাজল

বলিউডের অন্যতম ক্রাশ কাজল। অভিনেতা অজয় দেবগণকে বিয়ের পর হয়েছেন কাজল দেবগন। ‘কুছ কুছ হোতা হায়’ খ্যাত এই অভিনেত্রী বাস্তবজীবনে সিনেমার মতই রঙিন। তবে বয়সের দিক দিয়ে ভালোই এগিয়েছেন। এখন ৪৪ এ অবস্থান করছেন অভিনেত্রী।

কারিশমা কাপুর

‘রাজা হিন্দুস্তানি’র সেই কারিশমা কাপুর এখন বেশ পরিণত। জীবনের ৪৩টি অধ্যায় ফেলে এসেছেন। বয়স এখন ৪৪। এখনও সমান উজ্জ্বল ও সতেজতা নিয়ে আছেন এক সময়ের সাড়া জাগানো এই অভিনেত্রী।

জুহি চাওলা

যেমন ছিলেন তেমন আছেন। এই বিশেষণটা জুহি চাওলার ক্ষেত্রে প্রযোজ্য। বলিউডের আকর্ষণীয় এই অভিনেত্রী ভক্তদের কাছে আজীবন এক। যদিও বয়সের দিক থেকে ৫১তে হাঁটছেন।

শিল্পা শেঠি

ফিটনেসে এগিয়ে বলিউডের শিল্পা। বয়স লুকানোর শিল্পে তিনি যে এগিয়ে এটা ভক্তদের অজানা নয়। নিয়মিত যোগ ব্যায়াম ও জিম করেন তিনি। হয়তো এজন্য তার ৪৪ বছর বয়সী লুক ক্যামেরাকে ফাঁকি দিয়ে চলছে।

মালাইকা আরোরা

আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের রসায়ন জমাচ্ছেন মালাইকা। ভক্তরাও উপভোগ করছেন ৪৫’র মালাইকার প্রেমরসায়ন।

টাবু

এবারের ঈদে মুক্তি পাওয়া সালমন খানের ‘ভারত’ সিনেমা দেখেছেন অনেকেই। এই সিনেমায় দর্শকদের মাতিয়েছেন টাবু। তার প্রকৃত নাম তাবাসসুম ফাতিমা হাশমি। যেকোনো চরিত্রের জন্য সর্বদা ফিট এক সময়ের আলোচিত এই অভিনেত্রী। তবে বয়সের দিক থেকে বেশ সময় পেরিয়েছেন তিনি। তার বর্তমান বয়স ৪৭।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে