,

আজ গর্জে উঠতে পারবেন কি তামিম?

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে ব্যাটিংয়ে তামিম ইকবালের তিন ম্যাচে রান ১৬, ২৪ ও ১৯। রানের খাতায় সংখ্যাটা বড়ই বেমানান দেশসেরা এই ওপেনারের। সর্বশেষ চার ম্যাচে তার নেই কোনো হাফ সেঞ্চুরি। ২০১৬ সালের পর এত লম্বা সময় কখনও রান খরায় ভোগেননি তিনি।

আজ বিস্টলে প্রতিপক্ষ দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলংকা। তামিমের স্বরূপে ফেরার সুযোগ রয়েছে আজ। শ্রীলংকাকে পেলেই যে বাংলাদেশ জ্বলে ওঠে তার বড় উদাহরণ তামিম ইকবাল। লঙ্কানদের বিপক্ষে তামিমের ইনিংস বেশ লম্বা।

তামিম ১১টি ওয়ানডে সেঞ্চুরির মধ্যে দুটি করেছেন শ্রীলংকার বিপক্ষে। সেইসঙ্গে করেছেন চারটি হাফ সেঞ্চুরি। দুদলের লড়াইয়ে সর্বোচ্চ রান করা প্রথম চার ব্যাটসম্যানই শ্রীলংকার। তবে পরের তিনটি নাম বাংলাদেশের- তামিম, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের। দুদলের লড়াইয়ে এখন যারা বিশ্বকাপ দলে আছেন তাদের মধ্যে সর্বোচ্চ রান তামিমের। ২১ ম্যাচে করেছেন ৬৪৫ রান।

দুবাইয়ে গত বছর এশিয়া কাপে দুই রান করে আঙুলে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন তামিম। দলের প্রয়োজনে শেষদিকে এক হাতে ব্যাট করে চমক দেখিয়েছিলেন তিনি। তাই বিশ্বকাপে বিগত তিন ম্যাচে তামিম যা করতে পারেননি আজ হয়তো শ্রীলংকা ম্যাচ হতে পারে তামিমের রানে ফেরার মঞ্চ। তামিমের গর্জে ওঠার সুবাদে আজ হয়তো বাংলাদেশের ইনিংসটাও বেশ লম্বা হতে পারে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর