,

বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি দ.আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের

news-image

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির বাধায় পণ্ড হলো দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। ব্রিস্টলে সাত ওভার খেলা হওয়ার পর আর একটি বলও মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় পয়েন্ট ভাগাভাগি করে নিল দুই দল।

তবে এতে লাভবানই হয়েছে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ ম্যাচে এসে বৃষ্টির কারণে পয়েন্টের দেখা পেয়েছে। প্রোটিয়ারা যেভাবে শুরু করেছিল পয়েন্ট হারানোর সম্ভাবনাই বেশি ছিল।

শুরু থেকেই প্রোটিয়া ব্যাটসম্যানদের চাপে রাখেন ক্যারিবীয় বোলাররা। শেলডন কটরেলের দুর্দান্ত বোলিংয়ে ৩০ রানের আগেই দক্ষিণ আফ্রিকা দুই উইকেট হারিয়ে ফেলে। হাশিম আমলা ও মার্করামকে কটরেল সাজঘরে পাঠান দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই।

এদিকে তিন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট তিন। এই ম্যাচে পুরো পয়েন্ট পেলে সুবিধা হত ক্যারিবীয়দের। উইন্ডিজরা নিজেদের তৃতীয় ম্যাচে খেলতে আন্দ্রে রাসেল ও এভিন লুইসকে ছাড়াই। ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল সাত ওভার তিন বলে দুই উইকেট হারিয়ে ২৯ রান। ক্রিজে আছেন ডি কক ১৭ ও ডু প্লেসি ০ রানে। চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে দুই উইকেট নেন কটরেল।

সাউদাম্পটনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়। বিশ্বকাপের এই আসরে প্রোটিয়াদের শুরুটা হয়েছিল হার দিয়ে। এই হারের বৃত্ত থেকে বের হতে পারেনি। টানা তিন ম্যাচ হারের পর দলটি জয়ের জন্য মরিয়া ছিল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর