মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার বিপক্ষে দলে যে পরিবর্তন আসতে পারে

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়। এই দুই অর্জনে ফুরফুরে মেজাজে ছিল টাইগাররা। ভক্তদের মনেও ছিল খুশির আমেজ। কিন্তু এখন আর নেই সেই পরিবেশ। দলের অন্দরে বইছে গুমোট হাওয়া। টানা দুই হারে চলছে নানা বিষয় নিয়ে কাটাছেঁড়া।

ব্যাটিংটা হয়ে যাচ্ছে ওয়ান ম্যান শো। দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যানরা রান পাচ্ছেন না। সাকিব-মুশফিককে বাদ দিলে অন্যরা দলকে সাপোর্ট দিতে পারছেন না। ব্যাটিংটা তাও হচ্ছে কিন্তু বোলিং-ফিল্ডিং? ইংল্যান্ডের বিপক্ষে ৩০-৪০ রান বেশি হয়েছে বাজে ফিল্ডিংয়ের কারণে। নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিক উইলিয়ামসনের রানআউট মিস না করলে অন্য কিছুও ঘটতে পারত।

বোলিংয়ের অবস্থাটা আরও ভয়াবহ। দলের স্ট্রাইক বোলার মাশরাফী প্রথম দুই ম্যাচে ১০ ওভারের কোটা শেষ করতে পারেননি। তৃতীয় ম্যাচে কোটা শেষ করলেও রান দিয়েছেন ৬৭। সাইফুদ্দিন তিন ম্যাচে ৬ উইকেট নিলেও বেশ খরুচে! প্রথম ম্যাচে মোস্তাফিজকে সদর্পে দেখা গেলেও বাকি দুই ম্যাচে খুঁজে পাওয়া যায়নি। সাকিব-মিরাজ-মোসাদ্দেক ব্রেক থ্রু এনে দিচ্ছেন তবে রানও দিচ্ছেন প্রচুর।

সাকিব-মাশরাফীদের হাতে ঘুরে দাঁড়ানোর এখনো যথেষ্ট সময় আছে। টাইগারদের সামনে এবার শ্রীলঙ্কা। বিশ্বকাপের আসরে প্রথম উপমহাদেশের কোনো দলের সঙ্গে খেলতে নামছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর জন্য লঙ্কানদের হারানো ছাড়া কোনো বিকল্প নেই। যদি হেরে যায় তাহলে সেমিতে যাওয়ার স্বপ্ন ফিকে হয়ে যাবে।

শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ সর্বশেষ খেলছিল এশিয়া কাপে। টাইগাররা এই ম্যাচে বিশাল জয় পেয়েছিল। শ্রীলঙ্কার সাম্প্রতিক ফর্ম বলছে টাইগারদের এই জয় প্রাপ্য। সর্বশেষ ১১ ম্যাচে মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে দ্বীপ দেশটি। এই দুটি জয় তাও আবার অপেক্ষাকৃত দুর্বল দল স্কটল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। তবে ক্রিকেট মাঠের খেলা, মাঠে যে সেরাটা দিতে পারবে সেই হবে ওই দিনের সেরা।

ইংল্যান্ডে খেলা হওয়াতে বোলিংয়ে গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে পেসাররাই। অথচ বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট রুবেল হোসেনকে বসিয়ে রেখেছেন বেঞ্চে। বিশ্বকাপ স্কোয়াডে রুবেলেই একমাত্র গতির বোলার। তাকে দলে না নেওয়ায় অনেক সমালোচনাও হচ্ছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন দলে পরিবর্তন আসবে। কিন্তু কে আসবেন আর কে বাদ পড়বেন তা নিশ্চিত করে বলেননি।

বাংলাদেশ যদি একটি পরিবর্তন নিয়ে আসে তাহলে মোহাম্মদ মিথুনের বাদ পড়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে দলে ব্যাটসম্যান হিসেবে আসতে পারেন লিটন কিংবা সাব্বির। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ বিবেচনায় নিলে লিটনের সম্ভাবনাই বেশি।

এ ছাড়া রুবেলেও দলের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আছে। শ্রীলঙ্কার বিপক্ষে তাকে একাদশে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। রুবেলকে যদি দলে নেওয়া হয় সেক্ষেত্রে বাদ পড়তে পারেন মোসাদ্দেক হোসেন কিংবা মেহেদি মিরাজ। শ্রীলঙ্কা যেহেতু স্পিনে দক্ষ সেহেতু একজন স্পিনার কম নিয়েই খেলতে পারে বাংলাদেশ।

ব্রিস্টলের আবহাওয়াও মাথাব্যথার কারণ হতে পারে। বিশ্বকাপে দুটি ম্যাচ হয়েছে এই মাঠে। তার মধ্যে পাকিস্তান-শ্রীলঙ্কার সর্বশেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। বাংলাদেশ সময় আগামীকাল সাড়ে ৩টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক