মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাদিকে ‘খুনের পর’ ফেসবুক লাইভে মানসিক ভারসাম্যহীন নাতি

news-image

নিউজ ডেস্ক।। দাদিকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন নাতি। পরে ফেসবুক লাইভ এসে নিজের অপরাধ স্বীকার করেন তিনি। সোমবার সকালে ভারতের হুগলি জেলার ব্যান্ডেলে নামক স্থানে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম ইন্দ্রনীল রায়। এসময় তিনি নেশাগ্রস্থ ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যমে বলা হয়, সকালে বাড়ির একটি ঘরে বসেছিলেন ইন্দ্রনীলের বাবা-মা এবং দাদি। পরে হঠাৎ ইন্দ্রনীল একটি ধারালো অস্ত্র নিয়ে মা-বাবা এবং দাদিকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এ সময় ইন্দ্রনীলের মা-বাবা ঘর থেকে বেরিয়ে আসলেও নাতির হাতে খুন হন দাদি। এ ঘটনায় গুরুতর চোট পান ইন্দ্রনীলের মা-বাবা। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ আরো জানায়, দাদিকে খুনের পর ঘরের দরজা বন্ধ করে বসেছিল ইন্দ্রনীল। পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। সে সময় পুলিশের উপরেও চড়াও হয় ইন্দ্রনীল। পরে বৃদ্ধার মরদেহ নিয়ে পুলিশ ঘরের বাইরে আসলে আবার দরজায় তালা লাগিয়ে দেয় ওই যুবক। এসময় তিনি ফেসবুক লাইভে এসে নিজের অপরাধ স্বীকার করে জানায়, দাদিকে সেই খুন করেছে। এই ঘটনার জন্য আর কেউ দায়ী নয়। পরে ঘরের তালা ভেঙে তাকে আটক করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক