,

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জারদারি গ্রেপ্তার

news-image

নিউজ ডেস্ক।। অর্থপাচার ও ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ইসলামাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খবর ডন ও জিয়ো নিউজের। দেশটির সংবাদ মাধ্যম ডন বলছে, আসিফ আলী জারদারিকে একটি কালো গ্লাসের ল্যান্ডক্রুজারে করে নিয়ে যাওয়া হয়েছে। তাকে রাওয়ালপিন্ডিতে অবস্থিত ন্যাবের কার্যালয়ে নেওয়া হয়।

ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট মামলায় ইসলামাবাদের হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন জারদারি ও তার বোন ফারিয়াল তালপুর। সেই আবেদন বাতিল হয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ন্যাবের কর্মকর্তারা সাবেক এই পাক প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হয়। তবে তার বোনকে গ্রেপ্তার করা হয়নি। দেশটির কর্মকর্তারা বলেছেন, ‘চারটি ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ১৫০ মিলিয়ন রূপী পাচার করেছেন জারদারি ও তার বোন।

গত বছরের জুলাইয়ে অর্থ পাচারের একটি মামলায় সম্পৃক্ততার অভিযোগে সাবেক এই পাক প্রেসিডেন্ট ও তার বোন ফারিয়াল তালপুরকে তলব করা হয়। ওই সময় দেশটির তদন্তকারী সংস্থা দ্য ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) বাণিজ্য বিষয়ক শাখা জারদারি ও তার বোনের বিরুদ্ধে তদন্ত শুরু করে।

পরে তাদের প্রতিবেদনে জানানো হয়, ওই বছরের জানুয়ারির শুরুর দিকে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ বিষয়ক পর্যবেক্ষক ইউনিট দশটি ব্যাংকের হিসাব নম্বরে সন্দেহভাজন লেনদেনের তথ্য পেয়েছে। একটি বেসরকারি ব্যাংকে কমপক্ষে ২০টির মতো বেনামি হিসাব নম্বরে কোটি কোটি টাকা লেনদেন হয়। এর সবই কালো টাকা। ঘুষ ও কমিশন হিসেবে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আসিফ আলী জারদারি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী। বেনজিরের নিহত হওয়ার পরে পাকিস্তানের রাজনীতিতে তিনি সক্রিয় হন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর