সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের আলোচিত আসিফা ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

news-image

ডেস্ক রিপোর্ট।। ভারতের পাঠানকোটের একটি আদালত কাশ্মীরের আলোচিত কাটুয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৬ জনকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে। এর মধ্যে প্রধান অভিযুক্তসহ ৩জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদÐের সাজা। ৩ জনকে ৫ বছর মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। এই মামলায় অভিযুক্ত অপর ব্যক্তিকে খালাস করা হয়েছে। ইয়ন নিউজ, এনডিটিভি।

আদালতের দ্বারা দোষী ঘোষিত ব্যক্তিরা হলেন, গ্রাম প্রধান সানঝি রাম, দুই বিশেষ পুলিশ কর্মকর্তা দিপক খাজুরিয়া ও সুরেন্দ্র বার্মা, হেড কন্সটেবল তিলক রাজ, প্রভাস কুমার ও আনন্দ দত্ত। প্রধান অভিযুক্ত সানঝি রামের পুত্র বিশাল জানগোত্রাকে বেকসুর খালাস দিয়েছে আদালত। যাবজ্জীবন পেয়েছেন সানঝি রাম, দিপক খাজুরিয়া ও সুরেন্দ্র বর্মা। হত্যার জন্য তাদের এই সাজার সঙ্গে ১ লাখ রুপিও জরিমানা করা হয়। আর গণধর্ষণের জন্য তাদের আলাদা ভাবে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ধর্ষণ ও হত্যায় সহায়তার অভিযোগে তিলক রাজ, প্রভাস কুমার ও আনন্দ দত্তকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গত বছরের জুন থেকে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে এই মামলার সম্পূর্ণ বিচারকাজ পরিচালিত হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে কাটুয়ার আদালত থেকে এই মামলা পাঠানকোটে স্থানান্তর করা হয়।

চার্জশিট অনুযায়ী, গত বছরের ১০ জানুয়ারি ৮ বছরের মুসলিম বালিকা আসিফাকে অপহরণ করে একটি মন্দিরে বন্দী করে রাখা হয়। ৪ দিন ধরে এই শিশুকে ধর্ষণের পর হত্যা করে অভিযুক্তরা। এই ঘটনা ভারতে বড় ধরণের প্রতিক্রিয়া দেখা দেয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক