বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বয়সের ব্যবধান যদি উল্টো হতো

news-image

ডেস্ক রির্পোট: পাত্রের চেয়ে পাত্রীর বয়স বেশি। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনাগুলো সমালোচকদের চোখে বরাবরই নিন্দিত বিষে ভরা সমালোচনার বিষয়। এমন ঘটনা নতুন না হলেও, এখনও এটাকে মানুষ বাকা চোখে একটু দেখে বইকি! অনেক সেলেব্রিটিই বয়সের ব্যবধানে বিয়ে করেছেন। অনেক প্রশ্নের সম্মুখীন তাদের হতে হয়েছে। তাদের নিয়ে সমালোচনারও শেষ নেই। প্রিয়ঙ্কা চোপড়া আর নিক জোনাস যখন বিয়ে করেছিলেন, তখনই অনেক কথা হয়েছিল।

প্রিয়ঙ্কার বয়স ৩৬ বছর আর নিক ২৬। কিন্তু এ বয়সের ব্যবধানটাই যদি উল্টো হতো অর্থাৎ নিকের বয়স ৩৬ আর প্রিয়ঙ্কার ২৬। ছেলেটি বড় আর মেয়েটি ছোট। তাহলে সমালোচনার কোন সুযোগ থাকতো না। তাহলে সমালোচনাটা কোথায় হতো। তাহলে বয়সের পার্থ্যকটা কেন অস্বাভাবিক মনে হয়?

দশ বছরের ব্যবধান প্রিয়ঙ্কা-নিকের প্রেমে বাধা না হলেও নিন্দুকেরা সমালোচনা করতে ছাড়েনি। প্রিয়ঙ্কা ও নিক নিজেও জানেন সে কথা। তাদের নিয়ে অনেক খারাপ কথা হয়। তাদের বিয়ের সময়েই জোকসে ছেয়ে গিয়েছিল ইন্টারনেট দুনিয়া। কিন্তু সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি ঘরকন্না করছেন প্রিয়ঙ্কা-নিক। সমালোচকদের চর্চা এড়ায়নি অর্জুন কাপূর (৩৩) এবং মালাইকা অরোরা (৪৫) এর জুটি। অর্জুন মালাইকা যেখানে নিজেরাই তাদের বয়স নিয়ে চিন্তিত নয় কিন্তু সমালোচকরাই বেশি চিন্তিত হয়েই নির্বুদ্ধিতার চর্চা করছেন।

শোনা যায় খুব শীঘ্রই তারা বিয়ে করবেন । দু’বছর হতে চলল আরবাজ় খানের সঙ্গে মালাইকার বিচ্ছেদ হয়েছে। মালাইকা ফের বিবাহবন্ধনে আবদ্ধ হবেন কি না, এমন প্রশ্নও ঘোরাফেরা করছে সবার মনে । বাবা বনি কাপূর এবং মা মোনা কাপূরের তিক্ত দাম্পত্য অর্জুনের উপরেও প্রভাব ফেলেছিল। অর্জুন সম্প্রতি এ বিষয়ে মন্তব্য করেছেন, আমি ঘর ভাঙতে দেখেছি, তা সত্ত্বেও বিয়ের উপরে আমার বিশ্বাস রয়েছে। চারপাশে অনেক সুখী দম্পতি দেখতেও পাই। এ অভিনেতা সাফ জানিয়েছেন, কাছের মানুষ ছাড়া বাকি কারও কথারই তিনি পরোয়া করেন না। অতএব, তৃতীয় পক্ষ যতই সমালোচনা, বিতর্ক চালিয়ে যাক, সম্পর্কে সুখী থাকাটাই তাদের কাছে আসল।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে