বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দি ডিরেক্টর’ চলচ্চিত্র নিয়ে পপির অভিযোগ

news-image

বিনোদন প্রতিবেদক : কবি ও নির্মাতা কামরুজ্জামান কামু পরিচালিত ‘দি ডিরেক্টর’ চলচ্চিত্রটি বেশ অনেক দিন ধরেই নানা কারণে আটকে ছিলো। অবশেষে নানা ঝামেলা চুকিয়ে ঈদে অনলাইনে মুক্তি দেয়া হয়েছে ছবিটি। তবে এই ছবিটি নিয়ে অভিযোগ করেছেন ছবির নায়িকা পপি।

পপি বলেন, একটা টেলিফিল্ম কীভাবে চলচ্চিত্র হয়? আমি জানতাম কামু ভাই টেলিফিল্ম নির্মাণ করছেন। আর সেই অনুযায়ী আমাকে আমার পারিশ্রমিক দেয়া হয়েছে। যদি এটা সিনেমাই হয় তাহলে তো আমার পারিশ্রমিক দেয়া কথা চলচ্চিত্রের। তহলে আমাকে কেনো ঠোকানো হলো?

পপি আরো যোগ করে বলেন, এটা তো কোনও সিনেমা না। টিভির জন্য একটা নাটক ছিল মাত্র। নাটক এখন কীভাবে সিনেমা হয়ে যায়? ১২ বছর আগে এর শুটিং করেছিলাম। ঠিক মনেও নেই। এত বছর পর একটা নাটক কীভাবে সিনেমা হয়? একজন শিল্পীকে মেরে ফেলার জন্য এটা একটা ক্রাইম। এগুলো হলো প্রতারণা।’

এদিকে বিভিন্ন গণমাধ্যমে নির্মাতা ও কবি কামরুজ্জামান কামু ঘোষণা দিয়েছেন ফের পপিকে নিয়ে চলচ্চিত্র বানাতে চান তিনি। বিষয়টি নিয়ে পপির সঙ্গে আলাপ হলে পপি বলেন, আগে গল্প, স্ক্রিপ্ট দেখবো তার পর কাজ। গল্প, স্ক্রিপ্ট ভালো হলে অবশ্যই কাজ করবো।

‘দি ডিরেক্টর’ নানা কারণে গত প্রায় ১২ বছর ধরেই আলোচনায়। ২০০৭ সালে ছবিটির শুটিং শুরু হয়। ২০১৩ সালে সেন্সরে জমা পড়ে। ২০১৫ সালে ছাড়পত্র পায়। অবশেষে ২০১৯ সালের এই ঈদে মুক্তির আলো দেখতে যাচ্ছে ‘দি ডিরেক্টর’।

‘দি ডিরেক্টর’-এ পপির নায়ক হিসেবে দেখা গিয়েছে মারজুক রাসেলকে। তারা ছাড়াও এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, তানভীন সুইটি, নাফিজা জাহান, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামু প্রমুখ। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে