মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারিনাকে যে ছবির জন্য সবাই আন্টি বলে ডাকছেন

news-image

বিনোদন ডেস্ক : পরিবারের সঙ্গে ইতালির তাসক্যানিতে ঘুরতে গিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। সেখান থেকেই শখের বশে একটি ছবি পোস্ট করেছিলেন ইনস্ট্রাগ্রামে। ব্যাস। আর পায় কে!

রাতারাতি ভাইরাল হয়ে গেলেন নবাব বাড়ির বেগম। সেই ছবি প্রকাশ হতেই সবাই এখন আন্টি বলেই ডাকছেন কারিনাকে। অনলাইনবাসীদের কাছে ট্রলের নতুন নাম এখন ‘কাভি খুশি কাভি গাম’র পূজা।

কী আছে সেই ছবিতে, যে কারণে সবাই নায়িকাকে আন্টি বলে খোঁচা মারছেন? জানা গেল, মেকাপহীন সেই ছবিতে কারিনাকে অনেক বয়স্ক দেখাচ্ছিলো।

ইতালির তাসক্যানিতে গিয়ে পরিবারের লোকের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ছবিও তুলেছেন তিনি। সেখানেই রোদ্দুর গায়ে মেখে একটি সেলফি তুলেছেন করিনা। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিলেন করিনার ম্যানেজার পুনম ডামানিয়া। তার পরই সেই ছবির জন্য নেটিজেনদের ট্রলের শিকার হলেন এই ভারতীয় অভিনেত্রী।

ওই ছবিতে ৩৮ বছরের করিনার চোখে মুখে ফুটে উঠেছে বয়সের ছাপ! আর কারিনার এ হেন লুক নিয়েই মজা নেট দুনিয়ায় মজা করছে নেটিজেনরা। কেউ বলেছেন, ‘কারিনা তোমায় খুব বয়স্ক লাগছে।’ তো কেউ এই ছবি দেখে করিনাকে ‘আন্টি’ বলেও সম্বোধন করেছেন। এমনকি কেউ তাঁকে গ্লুকোজ ও স্বাস্থ্যকর খাবার খাওয়ানোরও পরামর্শ দিয়েছেন।

তবে কারিনার ভক্তরা কিন্তু তার পাশেই রয়েছেন। ভক্তরা বলেছেন, ‘ওল্ড ইজ গোল্ড।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক