বাংলাদেশ শ্রীলংকার বিপক্ষে যা দেখবে ও করবে
স্পোর্টস ডেস্ক : ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতে মনে যে আনন্দ এসেছিল। সেটা ধুয়ে-মুছে গেছে। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হেরে বাংলাদেশ এখন কিছুটা চাপ অনুভব করছে। বিশ্বকাপে প্রতিটি দলই কঠিন। ব্রিস্টলে শ্রীলংকা কাল অনুশীলন করেছে। বাংলাদেশের কি চ্যালেঞ্জ ও কৌশল এই ম্যাচে সেটাই খুঁজে দেখা হয়েছে-
বৃষ্টি
বাংলাদেশের প্রথম চ্যালেঞ্জ বৃষ্টি। ব্রিস্টলে গতকাল বৃষ্টি হয়েছে। আর ১১ জুন খেলা। সেদিনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যাচ যদি প- হয়ে যায় তাহলে বাংলাদেশ পাবে ১ পয়েন্ট। এটা ক্ষতি হয়ে যাবে। বাংলাদেশের জন্য এই ম্যাচ জিততে হবে।
হাতুরুসিংহে
শ্রীলংকার কোচ চন্ডিকা হাতুরুসিংহে। যিনি বাংলাদেশের কোচ ছিলেন। তিনি বাংলাদেশ সম্পর্কে সব জানেন ও বোঝেন। বাংলাদেশকে হাতের উল্টো পিঠের মত চেনেন।
দলে পরিবর্তন আসবে
বাংলাদেশ দলে পরিবর্তন আসবে। মিথুন বাদ পড়তে পারেন। আর আকরাম খান গতকাল বলেছেন, দলে পরিবর্তন আসবে। তবে আমরা কাল বসে সিদ্ধান্ত নেবো। কে বাদ পড়বে সেটা জানা যায়নি এখনো। তবে ধারণা করা হচ্ছে পেসার রুবেল হোসেন সুযোগ পেতে পারেন।
বাংলাদেশ কি করবে
বাংলাদেশ দলে তো পরিবর্তন আনবেই। স্পিন দিয়ে তারা শ্রীলংকাকে বধ করতে যাবে না। শ্রীলংকা অনেক ভাল স্পিন খেলে। পেসারের দিকে ঝুঁকবে বাংলাদেশ। লিটন দাসকে নিয়ে আসার কথা শোনা যাচ্চে। তেমন হলে মুশফিক ফ্রি-থাকবেন। আর টস জিতে আগে ব্যাটিং নিতে পারে টাইগাররা।
মাঠ
ব্রিস্টলের মাঠ ছোট। এখানে প্রায় ১৫০০০ হাজার মানুষ খেলা দেখতে পারে। মাঠের সাইজ খুব একটা বড় না। এখানে সাহস করে খেলতে পারলে বাংলাদেশের জন্য ভাল ফল অপেক্ষা করছে।
রান
বাংলাদেশ আগে ব্যাট করলে কমপক্ষে ৩৫০ রানের ওপরে তুলতে চাইবে। এই মাঠে ৩৫০ এর নিচে তাড়া করে অন্য দল সামর্থ্য থাকলে করেও ফেলতে পারে। বাংলাদেশের অনেক হিসাব নিকাশের ম্যাচ এটা। রান রেট নিয়েও ভাবতে হবে টাইগারদের।










