বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ বছরের ছোট হয়েও “ভারত”এ সালমান খানের মা!

news-image

বিনোদন ডেস্ক।। ঈদে মুক্তি পাওয়া ‘ভারত’ সিনেমায় বলিউড সুপারস্টার সালমান খানের মা হিসেবে পাওয়া গেল তার চেয়ে ৯ বছরের ছোট অভিনেত্রীকে। ওই অভিনেত্রীর নাম সোনালি কুলকার্নি। তার বয়স ৪৪। তিনিই রুপালি পর্দায় ৫৩ বছরের অভিনেতা সালমান খানের মা হয়েছেন।

দর্শকদরা প্রতিক্রিয়ায় অবশ্য অভিনেত্রীর বেশ প্রশংসাই করছেন। সালমানের মা হিসেবে তাকে বেশ মানিয়েছে বলেও মন্তব্য করছেন তারা। তবে ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে এটাই প্রথমবার নয়। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিশন কাশ্মীর’ ছবিতে হৃতিক রোশনের মায়ের ভূমিকাতেও দেখা গিয়েছিলো সোনালিকে। ফলে নায়কদের অনস্ক্রিন মা হওয়া এক রকম অভ্যেস হয়ে গিয়েছে নায়কদের সমবয়সী এই অভিনেত্রীর।

সোনালি বলেন, প্রথম যখন ‘ভারত’ ছবিতে সালমানের মা হওয়ার প্রস্তাব পেয়েছিলাম ভেবেছিলাম এই চরিত্রের মান রাখতে পারব তো? কিন্তু আলির সঙ্গে দেখা হওয়ার পর সব সংশয় কেটে যায়। যেহেতু সালমানের তরুণ এবং বৃদ্ধ বয়স দেখানো হয়েছে পর্দায়, তাই আলি চেয়েছিল একজন অভিনেত্রীই হিরোর সব বয়সেরই মায়ের চরিত্র করবেন।

আমি সালমানের সঙ্গে আগে কখনও কাজ করিনি। কেমন লুকস হবে, সেটা নিয়েও টেনশন ছিল। কিন্তু এত ভাল টিমওয়ার্ক, এত ভাল রিসার্চ- দর্শকের প্রশংসা শুনেই বুঝতে পারছি কাজটা ভাল হয়েছে।’ এদিকে মুক্তির চতুর্থ দিনেই ‘ভারত’ ছুঁয়ে ফেলেছে ১০০ কোটির বেঞ্চমার্ক। ড্রামা, অ্যাকশন, ইমোশন, কমেডি- প্রায় সব কিছুই এ ছবির কোনো না কোনো অংশে ধরতে চেষ্টা করেছেন সালমান।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে