,

বাংলাদেশ ভালো খেলে মাশরাফির নেতৃত্বে : সৌরভ গাঙ্গুলি

news-image

স্পোর্টস ডেস্ক।। পেসার রুবেল স্কোয়াডে থাকলেও তাকে না খেলানোয় বিস্ময় প্রকাশ করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। প্রশংসা করেছেন মাশরাফির অধিনায়কত্বেরও। গত শনিবার (৮ জুন) কার্ডিফে অনুষ্ঠিত বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচে ধারাভাষ্যে ছিলেন তিনি। ম্যাচ শেষে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে টাইগারদের নিয়ে নিজের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন সৌরভ।

গাঙ্গুলি বলেন, ‘দলে গতিময় বোলারের অভাব আছে। গতিময় বোলার লাগবে। স্কোয়াডে থাকার পরও রুবেলকে না খেলানোয় বিস্মিত হয়েছি। জানি না সে কেন খেলছে না।’

টানা দুই ম্যাচ হারলেও টাইগারদের শেষ চারে খেলার আশা ছাড়েননি এই বাঙালি ক্রিকেটার। তিনি বলেন, ‘সাকিব-মাশরাফিদের এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। বাকি ম্যাচগুলো ভালো খেলতে হবে। শুধু ভালো খেললে হবে না, জিততে হবে। বাকি ছয় ম্যাচের ছয়টিতেই জিততে হবে।’

মাশরাফির প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘মাশরাফি অনেক ভালো একজন অধিনায়ক। সে দলকে নেতৃত্ব দিয়ে অনেক দূর নিয়ে গেছে। তার অধীনে দল ভালো খেলে।’ সেঞ্চুরিয়ান সাকিবেরও প্রশংসা করেন সৌরভ। ‘সাকিব মন জয় করেছে। শক্তিশালী ৩ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে রান করেছে। আসলেই সাকিব অসাধারণ ব্যাটিং করছে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর