মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব খানের বউ দরকার

news-image

বিনোদন প্রতিবেদক : এবার ঈদে শাকিব খান প্রযোজিত ও অভিনীত ‘পাসওয়ার্ড’ ছবিটি সারা বাংলাদেশের ১৭৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটির প্রচারনায় বেশ আগে থেকেই সরব ছিলেন ছবির প্রযোজক ও নায়ক শাকিব খান। যার অংশ হিসেবে বিভিন্ন টিভি চ্যানেলে গিয়েছেন।

সম্প্রতি ঈদের পর একটি বেসরকারি টিভি চ্যানেলে অতিথি হয়ে গিয়েছিলেন শাকিব খান। তার সঙ্গে ছিলেন ছবির খল অভিনেতা মিশা ও নায়ক ইমন।

জাহিদ নেওয়াজ খান এর পরিকল্পনায় ও রাজু আলীম এর প্রযোজনায় ঈদে ‘টু দ্য পয়েন্ট’ শিরোনামের বিশেষ এই পর্বটি উপস্থাপনা করেছেন সোমা ইসলাম।

‘টু দ্য পয়েন্ট’-এর বিশেষ পর্বটিতে শাকিব খান তার ছবি ‘পাসওয়ার্ড’ প্রসঙ্গ ছাড়াও ব্যক্তিগত নানা বিষয়ে কথা বলেছেন। অনুষ্ঠানের এক পর্যায়ে শাকিব খানকে সোমা ইসলাম প্রশ্ন করেন, আপনি তো সারাজীবন অনেক সুন্দর সুন্দর নায়িকার সঙ্গে কাজ করেছেন, ঘরের বউটা কেমন হবে সেই কল্পনা কি করেছেন? উত্তরে শাকিব খান বলেন, এখন আমার বউ দরকার, নায়িকা দরকার নেই।

ছেলে জয়ের প্রসঙ্গ টেনে শাকিব বলেন, প্রতি বছরই ঈদে বাবার সঙ্গে নামাজ পড়তে যান তিনি। এবার ঈদে তার কাছে মনে হচ্ছিল ছেলে আব্রাহাম খান জয় কবে বড় হবে, আর তার সঙ্গে নামাজ পড়তে যাবে।

প্রসঙ্গত, অপরাধ জগতের এক ডনের সুইস ব্যাংকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়েই ‘পাসওয়ার্ড’ ছবির গল্প। ছবিটি পরিচালনা করেছেন মাস্টার মেকার মালেক আফসারী। ছবিটি প্রযোজনা করেছেন শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস ও সহপ্রযোজক হিসেবে আছেন মোহাম্মদ ইকবাল।

২০১৪ সালে শাকিব খান প্রথম প্রযোজনা করেন বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’। ‌‘পাসওয়ার্ড’ ছবির মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারো চলচ্চিত্র প্রযোজনা করছেন শাকিব খান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক