বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ কেমন লুক কারিনার?

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান সাধারণত যে লুকে দর্শকদের সামনে আসেন, বোল্ড বা আবেদনময়ী বলতে ভুল করেন না কেউ। কিন্তু এবার এমন কারিনাকে দেখা গেল, যাকে ‘আন্টি’ সম্বোধন করছেন নেটিজেনরা।

কী এমন লুকে হাজির হলেন নবাববধূ? কিছুদিন আগে স্বামী সন্তান নিয়ে তুস্কানিতে ছুটি কাটাতে গিয়েছিলেন কারিনা। দেশটির একটি বিচে স্কার্ফ বিকিনি পরে সেলফি তোলেন তিনি। সামাজিক যোগযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেগুলো থেকে একটি ছবি পোস্ট করেন ‘চামেলি’ খ্যাত এই অভিনেত্রী।

নীলাভ বিকিনি পরিহিত কারিনাকে মোহনীয় লাগলেও গোলক বেধেছে তার চেহারায়। সম্পূর্ণ মেকাপহীন একটি ছবি পোস্ট করেন নবাবপত্নী। আর এটাতেই সমালোচনা চলছে অন্তর্জালে।

ইনস্টাগ্রামে কারিনার সেলফি দেখে নেটিজেনরা কেউ তাকে আন্টি বলছেন। আবার কেউ বুড়ি বলে সম্বোধন করছেন। মালভিকা চাওলা নামে একজন লিখেছেন, ‘কারিনা অপুষ্টিতে ভুগছেন, দেখতে লাগছে আন্টির মতো।’

অবশ্য যারা কারিনাকে পছন্দ করছেন, তার পক্ষ নিয়েই কথা বলছেন তারা। একজন লিখেছেন, ‘ওল্ড ইজ গোল্ড’। আরেকজন লেখেন, ‘গর্জিয়াস’।

এর আগেও কটাক্ষের শিকার হয়েছেন কারিনা কাপুর খান। মনীষ মলহোত্রার সিঙ্গাপুর ফ্যাশন শো-তে তার জিরো ফিগার দেখে সামাজিক মাধ্যমে একজন লিখেছিলেন, ‘প্লিজ কিছু খান।’

এত কিছুর পরও কোনো কোনও মন্তব্য করেননি কারিনা। যার চর্চা সবখানে, তার না হয় এসব একটু সহ্য করাই ভালো।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে