,

আফগানদের হারিয়ে শীর্ষে নিউজিল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে পাত্তাই পায়নি আফগানিস্তান। বিশ্বকাপের চলতি আসরের ১৩তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জয় পায় নিউজিল্যান্ড।

এবারের বিশ্বকাপে টানা তিন ম্যাচের জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড। অন্যদিকে টানা তিন ম্যাচে হেরে টেবিলের তলানীতে পড়ে আছে আফগানরা।

শনিবার ইংল্যান্ডের টাউন্টনের কাউন্ডি ক্রিকেট মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনীতে ৬৬ রান করা আফগানিস্তান এরপর বৃষ্টির কবলে পড়ে।

বৃষ্টি ভেজা মাঠে খেলতে নেমে জেমস নিশাম ও লুকি ফাগুর্নসনের গতির মুখো পড়ে ১৭২ রানে অলআউট আফগানিস্তান।

দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন হাসমতউল্লাহ শহীদি। তার ইনিংসটি ৯৯ বলে ৯টি চারে সাজানো। এছাড়া ৩৪ রান করেন ওপেনার হযরতউল্লাহ জাজাই। ৩১ রান করেন নুর আলী জাদরান।

নিউজিল্যান্ডের হয়ে জেমস নিশান ৩১ রানে পাঁচ উইকেট শিকার করেন। ৩৭ রানে চার উইকেট নেন লুকি ফার্গুনসন।

সহজ টার্গেট তাড়া করতে নেমে ১০৭ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। ৪১ রানে দুই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মুনরোর উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় নিউজিল্যান্ড। তবে অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেইলের ব্যাটে জয়ের বন্দরে নোঙর করে নিউজিল্যান্ড।

দলের হয়ে সর্বোচ্চ ৯৯ বলে ৯টি চারের সাহায্যে ৭৯ রান করেন উইলিয়ামসন। ৫২ বলে একটি ছক্কা ও ৬টি চারের সাহায্যে ৪৮ রান করে ফেরেন টেইলর।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর