মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিয়া কিশোরের শিরশ্ছেদ আদেশ বাতিলের অনুরোধ অ্যামনেস্টির

news-image

ডেস্ক রিপোর্ট।। মুরতাজা কুরেইরিশ নামের এক শিয়া মতবালম্বী তরুণকে শিরশ্ছেদের আদেশ দিয়েছে সৌদি আরব। ১০ বছর বয়সে ওই কিশোরের কিছু কার্যক্রমকে দেশদ্রোহী সাব্যস্ত করে তাকে এর আগে আটক করা হয়েছিল। আটকের সময় তার বয়স ছিল ১৩ বছর। তার শিরশ্ছেদ থেকে মুক্তি দিতে সৌদি আরবের প্রতি অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ খবর দিয়েছে আল-জাজিরা। গত বছরের আগস্ট মাসে সৌদি আরব কুরেইরিশকে শিরশ্ছেদের নির্দেশ দেয়। ২০১১ সালে তার বড় ভাইকে হত্যার প্রতিবাদে একটি সরকারবিরোধী মিছিল হয়। তাতে যোগ দেয়ায় মুরতাজা কুরেইরিশকে অভিযুক্ত ও মৃত্যুদণ্ড দেয়া হয়।

উল্লেখ্য, সে সময় তার বয়স ছিল মাত্র ১০ বছর। ২০১১ সালে সিএনএনের প্রকাশ করা এক ফুটেজে দেখা যায়, কুরেইরিশ একটি বাইসাইকেলে করে সৌদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। ২০১৪ সালে বাহরাইনে পালিয়ে যাওয়ার সময় তার পরিবারসহ তাকে আটক করে সৌদি আরবের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।

এরপর থেকে তাকে দাম্মাম শহরের পূর্বাংশে অবস্থিত জুভেনাইল জেলে আটকে রাখা হয়েছে। আটকের ৪ বছরের মধ্যে তার সঙ্গে কোনো আইনজীবীর দেখা করার সুযোগ দেয়া হয়নি। অ্যামনেস্টি জানিয়েছে, আটকের পর কুরেইরিশের ওপর চরম নির্যাতন চালানো হয়েছে। তাকে মিথ্যা প্রলোভন দেখানো হয় যে, যদি সে তার অপরাধ স্বীকার করে নেয় তবে তাকে ছেড়ে দেয়া হবে। এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সৌদি কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরেই সংখ্যালঘু শিয়া সমপ্রদায়ের ওপর তীব্র দমন-পীড়ন চালিয়ে আসছে সৌদি আরব। এ বছরের এপ্রিলে ৩৭ জনকে কথিত সন্ত্রাসবাদের অভিযোগে শিরশ্ছেদ করা হয় দেশটিতে। এরমধ্যে ৩৫ জনই ছিলেন শিয়া সমপ্রদায়ের।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক