মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে দারুণ চাপে ইংল্যান্ড!

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েলসের রাজধানী কার্ডিফের রাস্তায় রাস্তায় বার্মি আর্মিদের বিচরণ অনেকটা থামিয়ে রেখেছে বৃষ্টি। শুক্রবার সারাদিনই বৃষ্টি হয়েছে। সোফিা গার্ডেনে অনুশীলন বাধাগ্রস্থ হয়েছে বাংলাদেশ-ইংল্যান্ড দু’দলেরই। তবুও আজ বিকালে (বাংলাদেশ সময়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা) মাশরাফি এবং ইয়ন মরগ্যানের টসের সময় বৃষ্টি বাগড়া দেবে না বলেই এখনও পর্যন্ত বিশ্বাস সবার।

কিন্তু বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে পুরনো পরিসংখ্যান আর ইতিহাস সামনে নিয়ে এসে দারুণ চাপে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। টানা দুই বিশ্বকাপে বাংলাদেশের কাছে হার আর কার্ডিফের সোফিয়া গার্ডেনে বাংলাদেশের সাফল্যই মূলতঃ বাংলাদেশের ব্যাপারে ভয় ধরিয়ে দিয়েছে ইংলিশদের মনে। সেটা অকপটেই স্বীকার করতে বাধ্য হলেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান।

প্রি-টুর্নামেন্ট ফেবারিটের তালিকায় সবার শীর্ষেই ছিল স্বাগতিক ইংলিশরা। ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে তারা। শুধু তাই নয়, বিশ্বকাপের আগে ইংল্যান্ডের ফর্মই বলে দিচ্ছিল, তারা এই বিশ্বকাপ জেতার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে।

বিশ্বকাপের শুরুটাও ছিল তাদের ফেবারিটের মত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩১১ রান করে উদ্বোধনী ম্যাচ জিতেছিল ১০৪ রানের বিশাল ব্যবধানে। কিন্তু ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। যে কারণে পরের ম্যাচেই দেখা গেলো ইংল্যান্ডের হার। পাকিস্তানের মত দলের কাছে অপ্রত্যাশিত হারে চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত দুই ধরনের স্বাদই নিয়ে ফেলেছে ইংলিশরা।

তৃতীয় ম্যাচে এসে তাদের লক্ষ্য বাউন্স ব্যাক। এ চিন্তায় কিছুটা উজ্জীবিত হয়ে ওঠে স্বাগদিকরা। কিন্তু বাউন্স ব্যাক কতটা সম্ভব হবে? আগের ইতিহাস আর পরিসংখ্যান সামনে আনলে উজ্জীবিত ভাবটা নিমিশেই ফাটা বেলুনের মত চুপসে যাচ্ছে তাদের। ২০১১ সালে চট্টগ্রামে এবং ২০১৫ সালে এডিলেইডে বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ই নিশ্চিত হয়ে গিয়েছিল ইংল্যান্ডের। আবার এই সোফিয়া গার্ডেনেই তো ২০০৫ সালে অস্ট্রেলিয়া আর ২০১৭ সালে চরম বিপদের মুখে থেকেও নিউজিল্যান্ডের মত দলকে হারিয়েছে বাংলাদেশ।

সুতরাং, কার্ডিফে আজ টাইগারদের মুখোমুখি হওয়ার আগে থ্রি-লায়ন্সরা যে প্রবল চাপের মুখে রয়েছে সেটা স্পষ্টই করে দিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান। সম্ভাব্য হারের মুখে দাঁড়িয়ে নিজেদের উজ্জীবিত করতেই হয়তো মরগ্যান বলে দিয়েছেন, ‘এটা হতে যাচ্ছে আমাদের জন্য খুবই কঠিন একটি ম্যাচ।’

কেন বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচকে কঠিন বললেন মরগ্যান? সে ব্যাখ্যাও দিয়ে দিলেন পরক্ষণে। তিনি বলেন, ‘তারা (বাংলাদেশ) খুবই শক্তিশালী একটি দল। আমি মনে করি, মানুষ তাদেরকে অনেক নিচু করে দেখে। কিন্তু বাস্তবতা হলো, আমরা মোটেও তা দেখি না।’

বাংলাদেশের উন্নতিটা হয়তো বিশ্ব ক্রিকেটের বিশ্বজনদের চোখে পড়ে না। তারা মনে করে, বাংলাদেশের কাছে ইংল্যান্ডের হার, তাদের ইতিহাসের সবচেয়ে বাজে ফল। যে কারণে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাদা বলের অভিজ্ঞ আর্কিটেক্ট ট্রেবর বেলিসকে দায়িত্ব দিয়েছে ইংল্যান্ড দলটিকে পূনর্গঠন করার জন্য। বেলিসের হাতেই মূলতঃ গড়ে উঠেছে আজকের বদলে যাওয়া ইংল্যান্ড।

কিন্তু তাতেও কি আগের দুই বিশ্বকাপে হারের ক্ষত ভুলে যাওয়া সম্ভব। বিশেষ করে ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর সেই বাংলাদেশ দলটিই যখন খেলতে এসেছে এই বিশ্বকাপেও। শুধু তাই নয়, ২০১৫ বিশ্বকাপের ইংল্যান্ডের সেই দলটির মোটামুটি প্রায় সবাই রয়েছেন এবারের দলেও।

বিশ্বকাপের আগেই দারুণ আক্রমণাত্মক মানসিকতা, একের পর এক ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়া, যে কোনো সময়ে ঝুঁকি নিয়ে জয় বের করে আনার প্রবণতাই ইংল্যান্ডকে আক্ষরিক অর্থেই বসিয়ে দিয়েছে ফেবারিটের তালিকার শীর্ষ আসনে। যাদের দেখে মনে হচ্ছিল, বিশ্বকাপে হয়তো তাদেরকে হারাতে পারবে না কেউ।

কিন্তু পাকিস্তানের কাছে হারই সব ধারণা বদলে দিয়েছে। পাকিস্তান দেখিয়ে দিয়েছে ইংল্যান্ডকেও হারানো যায়। তবুও নিজেদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ইংলিশ অধিনায়ক বললেন, ‘এখনও আমাদের মস্তক উঁচুই রয়েছে। বিশ্বাস করি এখনও বাকি সবগুলো ম্যাচ আমাদের জেতা সম্ভব।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক