মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিসংখ্যানে ইংল্যান্ড এগিয়ে, বিশ্বকাপে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : আজ (৮ জুন) বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় ওয়েলসের কার্ডিফে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে চলুন চোখ বুলিয়ে নেয়া যাক দু’দলের মুখোমুখি পরিসংখ্যানের দিকে।

# বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ড এখন পর্যন্ত ২০টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে ইংল্যান্ড জয় পেয়েছ ১৬টি ম্যাচে এবং বাংলাদেশ জয় পেয়েছে ৪টি ম্যাচে।

# দুই দলের মধ্যে ইংল্যান্ডের দলীয় সর্বোচ্চ স্কোর ৪ উইকেটে ৩৯১ রান এবং বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৬ উইকেটে ৩০৫ রান।

# ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তামিম ইকবালের। তিনি ১৩ ম্যাচে ১৩ ইনিংসে ২ সেঞ্চুরিসহ করেছেন ৪৬৯ রান। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক ইয়ন মরগান। ৯ ম্যাচে ৯ ইনিংসে তিনি ২ ফিফটি এবং ১ সেঞ্চুরিসহ ৩৪২ রান করেছেন।

# দুই দলের মুখোমুখি লড়াইয়ে মোট সেঞ্চুরির সংখ্যা ১৩টি। তার মধ্যে বাংলাদেশের ৪টি আর ইংল্যান্ডের ৯টি। ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরি তামিম ইকবালের ২টি। সর্বোচ্চ ফিফটী মুশফিকুর রহিমের ৪টি।

# সর্বোচ্চ উইকেট মাশরাফী বিন মোর্ত্তজার। ১৩ ম্যাচে তার মোট শিকার ১৬ উইকেট। দ্বিতীয় সর্বোচ্চ সাকিব ১৩ ম্যাচে ১৪ উইকেট। ইংল্যান্ডের হয়ে লিয়াম প্লাংকেট ৩ ম্যাচে এবং বেন স্টোকস ৪ ম্যাচে নিয়েছেন ৩ উইকেট।

# সর্বোচ্চ ডিসমিসাল মুশফিকুর রহিমের। ১১ ম্যাচে তিনি ১১টি ডিসমিসাল করেছেন। ইংল্যান্ডের হয়ে জশ বাটলার ৫ ম্যাচে ৮টি ডিসমিসালের মালিক।

# সর্বোচ্চ ক্যাচ নিয়েছেন সাকিব আল হাসান। ১৩ ম্যাচে তিনি ৬ ইংলিশ ব্যাটসম্যানকে তালুবন্দি করেছেন। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ক্যাচ মঈন আলীর
(৫ ম্যাচে ৩টি)।

# বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে ইংলিশদের বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ১৬৬ রানের। ইংল্যান্ডের জো রুট এবং ইয়ন মরগানের করেছিলেন অপরাজিত ১৪৩ রানএর জুটি।

# দুই দলের শেষ ৫ দেখায় বাংলাদেশ জিতেছে ২টি ম্যাচে ইংল্যান্ড জিতেছে ৩টি ম্যাচে। বিশ্বকাপের এখন পর্যন্ত ম্যাচ খেলেছে ৩টি। তার মধ্যে বাংলাদেশ জিতেছে ২টি এবং ইংল্যান্ড জিতেছে ১টি ম্যাচে। বিশ্বকাপের শেষ দুই দেখাতেই জিতেছে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক