,

মরগান বললেন, বাংলাদেশ আমাদের জন্য হুমকি

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান বলেছেন, বিশ্বকাপে বাংলাদেশ আমাদের জন্য। শনিবার (৮ জুন) কার্ডিফে বিশ্বকাপের ১২তম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড।

ম্যাচের আগে বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ইয়ন মরগান বলেন, বাংলাদেশ দলকে সহজভাবে দেখার কিছু নেই। তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শক্তিশালী দলের মতো খেলেই জিতেছে। তাদের বিপক্ষে জিততে হলে আমাদের দুর্দান্ত ক্রিকেট খেলতে হবে। খবর স্কাই স্পোর্টসের।

বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারদের নিয়ে মরগান বলেন, ‘বাংলাদেশ দলের সিনিয়র খেলোয়াড়রা আমাদের খেলোয়াড়দের চেয়েও অনেক বেশি অভিজ্ঞ। আর এই অভিজ্ঞ ক্রিকেটাররাই আমাদের জন্য বড় হুমকি। জিততে হলে আমাদের ভালো খেলতেই হবে।’

সবশেষ পাকিস্তানের বিপক্ষে ৩৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৪ রানে হেরে যায় ইংল্যান্ড।

টাইগারদের বিপক্ষে ইংল্যান্ড চাপে থাকবে কিনা এমন প্রশ্নের জবাব মরগান বলেন, ‘আমরা অবশ্য চাপ অনুভব করছি না। বিশ্বকাপের আগে আমরা পরাজিত ম্যাচগুলো নিয়ে কথা বলেছি। কীভাবে ঘুরে দাঁড়াতে হয় এসব নিয়ে আলোচনা করেছি।’

মরগান আরও বলেন, ‘একটা ম্যাচ আমরা হেরেছি, ওই ম্যাচে আমরা জেতার মতো পারফরম্যান্স করতে পারিনি। ভালো খেলতে পারিনি আমরা। তবে ব্যাটসম্যানরা ভালো করেছে। জো রুট ও জস বাটলার সেঞ্চুরি করেছে। তারপরও আমরা হেরে গেছি।’

বিশ্বকাপের গত আসরে এই ইংল্যান্ডকে হারিয়েই প্রথবার কোয়ার্টারফাইনালে খেলে বাংলাদেশ। সেই ম্যাচ প্রসঙ্গে মরগান বলেন, ‘সেদিন তারা মন দিয়ে খেলেই ম্যাচ জিতেছে। আমরা সেভাবে খেলতে পারিনি।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর