মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেহরক্ষীকে চড় মেরে প্রশংসিত সালমান!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খানকে নিয়ে মাঝেমধ্যে বেশ বিতর্কিত খবর শোনা যায়। প্রশ্ন ওঠে তার অভ্যন্তরীণ ব্যবহার নিয়ে। তবে এবার প্রকাশ্যে দেহরক্ষীকে চড় মেরে বেশ প্রশংসিত হচ্ছেন ভাইজান। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মন জয় করেছেন এই তারকা।

ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছে সালমান অভিনীত সিনেমা ‘ভারত’। তার আগে মঙ্গলবার প্রিমিয়ারে গিয়ে দেহরক্ষীকে চড় মারেন সালমন। অল্পক্ষণেই ওই ভিডিওটি ভাইরাল হয়।

‘ভারত’ মুক্তি পাওয়ার আগে প্রিমিয়ারে গিয়েছিলেন সালমন খান। সঙ্গে ছিলেন ওই ছবির অন্য দুই অভিনেতা ক্যাটরিনা কাইফ ও সুনীল গ্রোভার। প্রেক্ষাগৃহের সামনে সালমনকে দেখতে ভক্তদের ভিড় জমে। স্বাভাবিকভাবেই ভিড় ঠেলে সালমনকে এগিয়ে যাওয়ার রাস্তা করে দিচ্ছিলেন তার দেহরক্ষীরা। ওই সময় এক দেহরক্ষী পাশে থাকা কিশোরকে একটু রূঢ়ভাবেই ঠেলে সরিয়ে দেন। তা দেখতে পান সালমন। সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে চড় মারেন ওই দেহরক্ষীকে।

গোটা ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। ভিডিওটি ৫ জুন টুইটারে পোস্ট হয়। তারপরেই ভাইরাল হয়। এই কাজের জন্য সালমনের প্রশংসা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারত সিনেমা হিট করবে কি-না তা না জানা গেলেও ভক্তদের হৃদয়ে নতুন করে ভালোবাসার আসন পেয়েছেন ভাইজান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক