সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে অনন্ত-বর্ষার ঈদ কাটলো যেভাবে

news-image

বিনোদন প্রতিবেদক : ইরানে ঈদ কাটলো অনন্ত জলিল ও বর্ষা দম্পতির। কিছুদিন আগে ‘দিন-দ্য ডে’ সিনেমার শুটিংয়ের জন্য ইরানে গিয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল। আর তাই ইরানেই কাটলো তাদের ঈদ।

গত বুধবার অনন্ত জলিল তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দর্শক ও ভক্তসহ সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে বেশ কিছু ছবিও পোষ্ট করেছেন।

ছবি পোস্ট করে ক্যাপশনে অনন্ত জলিল লেখেন, সবাইকে জানাই ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। আমরা সপরিবারে এখন ইরানে ‘দিন –দ্য ডে’ সিনেমার শুটিং করতে এসেছি। এখানকার সবাই অত্যন্ত অতিথি পরায়ণ। খুবই সুন্দর সময় পার করছি। ইরানে ফলের বাগানে আমরা সুস্বাদু ফল খাচ্ছি। অসাধারণ অভিজ্ঞতা। এরকম অসাধারণ অনেক প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর লোকেশনে ‘দিন –দ্য ডে’ সিনেমার শুটিং হচ্ছে। আশা করছি এ বছরের শেষ নাগাদ এটি মুক্তি পাবে।’

‘দিন দ্য-ডে’ নির্মাণ করছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। এটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনা করছেন অনন্ত জলিল নিজেই। চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে ইরানে সিনেমাটির শুটিং শুরু হয়। বাংলাদেশেও কিছু দৃশ্যের শুটিং হয়েছে। বছর শেষে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক