বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সানী-মৌসুমী দম্পতির ঈদ কাটলো যেভাবে

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি ও সুখী দম্পতি সানী-মৌসুমী। ঈদে নানা আয়োজনের মধ্য দিয়ে কাটলো এই দম্পতির সময়।

ওমর সানি বলেন, ঈদের জামাত পড়ে মা-বাবা’র কবর জিয়ারত করে দিনটি শুরু করেছি। কবরের পাশে অনেক্ষণ কেঁদেছি, মনে বিষাদ, কারণ পৃথিবীতে মা-বাবা নেই। বোনাট হজ্ব করতে গেছে। যে কারণে নিয়মের ঈদটা কোথায় যেন বাঁধা। তবে সন্ধায় মনটা ভরে গেল, যখন থেকে চলচ্চিত্রের বন্ধু সহকর্মিরা বাসায় আসা শুরু করল। সবাই মিলে গভীর রাত পর্যন্ত আড্ডা দিয়েছি।

ঈদের কী উপহার পেলেন জানতে চাইলে ওমর সানি বলেন, ঈদে দুইটা পাঞ্জাবি পেয়েছি। এক ইফতার মাহফিলে পাঞ্জাবি পড়ে গিয়ে মনে হলো, আহা এটা তো আমার ঈদের পাঞ্জাবি। আরেকটা পাঞ্জাবিও পরে ফেলেছি আরেকটি ইফতারির আয়োজনে যাওয়ার সময়।

ঈদে প্রিয় খাবারের প্রসঙ্গ সানি বলেন, ‘ঈদে যেই খাবরটা এক সময় খুব পছন্দ করতাম এখন আর সেটা পছন্দ করি না। খাসি কিংবা গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি খাওয়া খুব পছন্দ করতাম। আমার হার্টে রিং বসানোর পর থেকে সেটা আর খাওয়া হয় না। লাচ্চা সেমাই, ঝুরা সেমাই খেয়ে ঈদ কেটেছে।’

এদিকে ঈদের দিন সন্ধ্যায় মৌসুমী-সানির বাসায় বসেছিল তারার মেলা। সেখানে এসেছিলেন অমিত হাসান, আমিন খান, ডি এ তায়েব, বিদ্যা সিনহা মীম, পলি, রবি চৌধুরী প্রমুখ।

মৌসুমী বলেন, ‘রাজ্জাক ভাই বেঁচে থাকতে দেখেছি, ঈদের মতো উৎসব গুলোতে উনার বাসায় সব শিল্পীরা যেতেন। রাজ্জাক ভাই নিজে সবাইকে দাওয়াত করতেন। আলমগীর ভাই এখনো মাঝেমধ্যে উনার বাসায় এমন আয়োজন করেন। আমরা অনেক আগে থেকেই উৎসবগুলোতে নিজের বাসায় বন্ধু-সহকর্মিদের নিয়ে আনন্দ করার চেষ্টা করি। যারা ঢাকায় থাকেন তারা আমাদের সাথে আনন্দে যুক্ত হন। আমরা বিষয়টা অনেক এনজয় করি।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে